somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিক ডিসঅর্ডার সিনড্রম

১৪ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মধ্যে নিয়মিত ব্লগারদের মধ্যে একটা আক্ষেপ দেখা যায়, 'কি লিখবো ভেবে পাই না।'। বলতে ইচ্ছে হয়, ভেবে না পেলে লেখার দরকার নেই, শুধু পড়ে যান। সবাই খেলতে গেলে যেমন দর্শক বিহীন হয়ে যাবে পৃথিবীর যাবতীয় খেলাধুলা; তেমনি সবাই লিখলে পড়ার আর লোক পাওয়া যাবে না। সবাই লিখে গালে হাত নিয়ে নিজের লেখা পোস্ট খুলে বসে থাকবে কখন কে মন্তব্য করে সেই আশায়। বেশি লিখে কাজ নেই, লেখার কিছু না পেলে পার্টটাইম পাঠক হয়ে যান । কীবোর্ডরে একটু বিশ্রাম দিন।

যাই হোক, 'কি লিখবো ভেবে পাই না' সমস্যা খুব একটা সিরিয়াস কিছু না। সিরিয়াস সমস্যাটা হলো ব্লগে নিক ডিসঅর্ডার সিনড্রম। এরাও কি লিখবে ভেবে পাই না ক্যাটাগরীর, তবে এক ধাপ অগ্রসর। এরা ভেবে পেয়েছে কি লিখবে। স্কুলে ও অন্যত্র নকলবাজি করতে অভ্যস্ত এই ভদ্রলোকেরা হঠাৎ খামচি মেরে কারো নিক পছন্দ করে রেজিস্ট্রেশন বাটনটায় ক্লিক করে বসে। ঠোটের কোনায় একটা শয়তানী হাসি আর অন্তরে তীব ্র শয়তানী অট্টহাসি নিয়ে তারা নতুন নিক রেজিস্ট্রেশন করে। ভাব খানা, দাড়া দেখাচ্ছি মজা।

অত:পর ঠিক অবিকল কারো নাম চুরি করে করে একটা নিক খুলে ফেলা। দৌড়ে গিয়ে কারো পোস্টে পৃথিবীর যাবতীয় কুৎসিত ভাষা জড়ো করে গালি দিয়ে সেকি তীব্র উল্লাস ভিতরে। হায় স্মার্ট।

টীকা: নতুন অনুরূপ একটা ভদ্রলোকের নিক হইলো [গাঢ়] সাদিক আলম [/গাঢ়]। প্রথমে আমি ভাবছিলাম অন্য কারো নাম তো সাদিক আলম হইতেই পারে। ওমা, সকালে দেখি আমার তিন চারটা পোস্টে উনি তার উদ্্বোধনী মন্তব্যগুলো করেছেন অসাধারন ভাবে। আমি ভাই বোকা সোকা, নিরিবিলি মানুষ।

হাউ কাউ পছন্দ না। মন চাইছে, গালি দিছে - খুব ভালো। আস্তে করে সেগুলো মুছে দিয়ে ওনার সন্মানটা রক্ষা করবো ভাবছিলাম। মুছেও দিয়েছি।

তারপরেও মন্তব্যে আবার সরব উপস্থিতি। বুঝলাম ব্লগটা খোলাই হইছে ওনার অবদমিত গালাগালির ইচ্ছাটা উগরে দেওয়ার জন্য। কি আর করবে ভদ্র সমাজে থাকে। রাগ হইলেও পট করে তো গালি দিয়ে বসতে পারে না সামনা সামনি। ওদিকে অন্তর কিলবিল করে গালিতে। সামহোয়্যার তো খুব ভালো জায়গা গালি দেওনের লাইগা।

এতগুলো বসন্ত বসে বসে কত কুৎসিত কুসিত গালি শিখে বসে আছে। মাথা না যেন গালির এনসাইক্লোপিডিয়া। সেগুলো একটা জাহির করতে হবে না?!!

অত:পর নিক ডিসঅর্ডার সিনড্রমের জন্ম। নতুন নিক খোলা হয়ে গ্যালো। এইবার বিভিন্ন ব্লগে গিয়ে গালি দেওয়ার পর্ব শুরু।

সাদিক আলম নিক ধারী ভাইরে কই। ঘরের জানলায় গিয়া দাড়ান। আকাশ দ্যাখতে পান? আউলফাউল কমেন্ট না কইরা আকাশের দিয়ে কতক্ষন চাইয়া থাকেন। দ্যাখেন, আকাশটা কত্তো বড়!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:৩৭
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×