somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার 666 - কে লেখা - (যিনি এখন আরেকটা নতুন নিক খুলছেন হয়তো)

০৫ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1.
ব্লগার 666, আপনি আস্তকে যে কথাগুলো বলতে চান সেগুলো আমিও বলতে পারি। ইন ফ্যাক্ট বলতেও চাই, শুধু অহেতুক আজে বাজে কথাগুলো বাদ দিয়ে। আমার নিজেরও বিশ্বাস আস্তমেয়ের জন্ম ইয়েমেন অথবা সৌদিআরবে হলে সেও এছলাম নিয়ে এতটা আবেগাপ্লুত হতো না। ওর অনেক ভাবনাই এখনো অনেক কাঁচা মনে হয়, (আমার নিজেরও যে খুব পরিপক্ক তা দাবী করছি না তবে এটাই আমার ব্যক্তিগত পর্যবেক্ষন)।

যে টা বললাম, সৌদি আরবে জন্মালে আস্তমেয়ের নাম হয়তো হতো খাইবাস ইবনে নাওফিল বিন হিশাম (নামের গ্রামার ঠিকাছে কি না, জানি না)। ওর 60 বছরের স্বামী হয়তো ওরে ডাকতো হাসিনা বলে (অর্থ সুন্দরী)। 20 বছর বয়েস 4টা বাচ্চা সামলাতে সামলাতে তার এছলাম চচর্া অন্যরকম হয়ে দাড়াতো। সকাল বিকাল হয়তো বাকি আর দুজন সতীনের সাথে কুটনামী চালচালতে চালতে দিন কাটতো।

এখন ইসলামী দুনিয়ায় ইউটোপিয়া স্বপ্ন, অমুক স্কলার কি বলেছে, তমুক ফতোয়া কি, এসবের বদলে হয়তো কখন বাবা মায়ের মুখ দেখবে, পুরনো ছেলে বেলার বাড়ি যাবে সেই চিন্তাতেই দিনপাত হতো (দীর্ঘ 5 বছর স্বামী যেতে দেয় নি বলে)। স্বামীর কথা অমান্য করা এছলাম বিরোধী, মাইন্ড ইউ।

অথবা মনে করেন নেপালে বা ভুটানে হিন্দু বা বৌদ্ধ পরিবারে জন্মালে সকাল বেলা আস্তমেয়ে মন্দিরে ফুল দিয়ে আবেগে মুর্তির সামনে দাড়িয়ে থাকতো। তখন হিন্দু বা বৌদ্ধ ধর্ম নিয়ে পুথি পুস্তক পরে সেই ধর্ম পৃথিবী শ্রেষ্ট এই ধারনা নিয়ে সে ঘুরে বেড়াতো। নিজের লালিত ধর্মবোধ সবার খুব দামী জিনিস, যদি সে ধার্মিক হয়। ধর্মবোধ ও অনুভুতি বড় আবেগী, আপেক্ষিক জিনিস। কিন্তু তার মানে এই না, আপনার তার তথাকথিত 'ফান্ডামেন্টাল' কথা বার্তায় গাত্রদাহ হলে আপনি আস্তকে ব্যক্তিগত আক্রমন করে অথবা যে পোস্ট কনটেন্ট অন্যদের বিরক্তি উৎপাদন করে তা পোস্টাতে থাকবেন।

2.
টেরোরিজম বা সন্ত্রাস অনেক রকমে হয়। এর মধ্যে অন্যতম হলো তথ্য সন্ত্রাস বা ইনফরমেশন টেরোরিজম। ধর্মকে ব্যবহার করে চালানো সন্ত্রাসবাদের জন্ম যদি ইসলামের কথা বলা হয়, তবে সেই মধ্যযুগে। নবীর মৃতু্যর কয়েকশ বছরের ভিতরেই তথ্য সন্ত্রাসের জন্ম নেয় যখন ইসলামের বাণীর ইন্টারপ্রেটেশন নিয়ে ইচ্ছে মতো মনগড়া ব্যাখ্যা, কুশাসকদের গদী রক্ষায় ব্যবহার ইত্যাদি শুরু হয়। খুব গুরুত্বপূর্ণ ধমর্ীয় ব্যাখ্যাকে শাসকগোষ্ঠীর সুবিধার জন্য সেভাবেই লেখা হয়।

মানুষকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কল্পনাটাতো একদিনে তৈরী হয় নাই। তথ্য সন্ত্রাসের পাখায় ভর করে, 'এছলাম বলেছে দুনিয়ায় কোন অবিশ্বাসী থাকিতে পারিবে না' এই ধরনের ব্যাখ্যা খুঁজলে প্রচুর পাওয়া যাবে অবিশ্বাস্যরকমের 'সহীহ' বিভিন্ন গ্রন্থে। এই ধরনের সন্ত্রাস বোমাবাজীর সন্ত্রাসের চাইতে কোন অংশে কম না।

3.
সন্ত্রাসের যেমন এইরকম একটা দিক আছে, বখাটেপনারও নতুন দিক শুরু হয়েছে সামহোয়্যারে। 666 নিকের ভাইজানের অবস্থা হইছে তাই। রাস্তায় মেয়ে হেটে যেতে দেখলে যাদের সুড়সুড়ি লাগে, শীষ দিতে ঠোট কামড়ায়; অনেকটা সেইরকম অবস্থা 666 এর। আপনি আস্তমেয়ে -শিরোনাম দিয়ে যে ধরনের বিতিকিচ্ছিরি পোস্ট দিচ্ছেন তাতে আপনার এই বখাটেপনা, রাস্তায় মেয়েদের সাথে ঐ আচরনগুলোর চাইতে খুব উন্নত মানের কিছু হচ্ছে না। অনুগ্রহ করে এ ধরনের পোস্ট না করলেই ভালো হয় ভবিষ্যতে।

আপনি যদি বিতর্ক করতে চান, সেটা সেভাবেই করুন। [গাঢ়]গরুর পাছা প্রদর্শন করে ইসলামে বা কুরআনে সঙ্গীত নিয়ে কি বলেছে তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করাটা গ্রহযোগ্য না। [/গাঢ়]

পরামর্শ: নতুন নিক না খুলেও, বাকি পোস্টগুলো মুছে দিয়ে স্বাভাবিক পোস্ট ফিরে আসুন। আমিও আপনার দিকে থেকেই আস্তমেয়ের ইসলাম নিয়ে অনেক মেন্টাল ব্লক খুলে দিতে সাহায্য করবো। নিমন্ত্রন রইলো।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ২:০৯
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×