somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে ... দেখবো শুধু মুখখানি, শুনাও যদি শুনবো বাণী

২৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে।
ভয় করো না, সুখে থাকো; বেশিক্ষন থাকবো নাকো।
- এসেছি দন্ড দু'য়ের তরে।
দেখবো শুধু মুখখানি, শুনাও যদি শুনবো বাণী
না হয় যাবো আড়াল থেকে, হাসি মুখে দেশান্তরে।

------------------------------

বোন বলছিলো বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, শুইনা স্বস্তিতে ছিলাম। ঢাকার বাসায় ফিরা দেখি ইন্টারনেটের স্পিড যা তা। মাঝখানে একটা বড় সড় পোস্ট নিয়মিত ইংরেজী ব্লগে পোস্ট করতে গিয়া ধরা খাইলাম স্পিডের গুনে। সেইভ করি নাই। কি যে অবস্থা! মনে মনে সামহোয়্যার ব্যবহারকারী বাংলাদেশীদের বিশাল ক্রেডিট দিলাম। এইরকম স্পিডে আপনারা লাগাতার সামহোয়্যারে পোস্টান, পড়েন - এই জন্য প্রত্যেকরে [গাঢ়]সার্টিফিকেট অফ এ্যাপ্রিসিয়েশন [/গাঢ়] দেওয়া উচিত।

ইন্টারনেট স্পিডের গুনে প্রথমে তো কোন পাতাই আসে না। পরে বহু কষ্টে। ভাবতেছি ব্রডব্যান্ড আলারে ফোন কইরা তার সার্ভিসের নামটা পালটাইতে বলবো। এইটারে ব্রডব্যান্ড বলা তথ্যবিভ্রান্তি।

মোদ্দা কথা হইলো, সহী সালামতে দেশে আসছি (এর মধ্যে দেড় দিন গ্যাছে গা)। পৌছাছি 27 তারিখ দুপুরে। এখনো সংগীসাথী ব্লগবাসী প্রায় কারো সাথে যোগাযোগ করা হয় নাই (সাদিক একটা মুখচোরা এইবার প্রকাশিত হইতাছে)। জানি অনেকে ইতোমধ্যে গাইলাইতাছেন। নিশ্চই যোগাযোগ হইবেক, তবে রয়েসয়ে হয়তো। আমি আবার আইলসা মানুষ, ঘরে বইসা হাবিজাবি পড়তে আরাম বোধ করি। পরমহংস ইয়োগানন্দের, অটোবায়োগ্রাফি অফ ইয়োগি বইটায় ডুব মাইরা আছি । নিজগুনে ক্ষেমা দিয়েন। আপাতত বাড়ীতে গরম গরম চা খাইয়া (বহুত দিন ভালো চা খাইনাই ঐ সিংহপুরের মুল্লুকে) বহুত কষ্টে সামহোয়্যারে ঢুকলাম।

যদি সম্ভব হয় একটা ইমেইল ড্রপ কইরা আপনাগো ফোন নাম্বারটা যদি দিতেন, বাধিত হইতাম। ইমেইল মারফত আমারটাও জানায়ে দিবো, খোদার ইচ্ছায়। ইমেইল লিখনের আকাশের ঠিকানা: mailsadi(at)yahoo(dot)com

আশা করি সবাই ভালোই আছেন। দেশে শীত থাকবে ভাইবা এখন দেখি শীত বিদায় নিছে। ধুরু যা!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:১৫
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×