somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগোছালো: এক্সপেকটেশনের যন্ত্রনা আর এই মুহুর্ত

১৩ ই মে, ২০০৭ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেগে জেগে দিবাস্বপ্ন দেখার বদ অভ্যাস নিয়ে যারা জন্মায় তাদের কষ্টটা বোধকরি বেশিই হয়। দিবাস্বপ্ন মানেই ভবিষ্যতের ইলিউশন তৈরী করা। এক্সপেকটেশনের ভালো বাংলা কি? আকাংখা। গত কয়েক সপ্তাহ যাবৎ একান্ত ব্যক্তিগত কিছু অনুভব জড়িয়ে এই মরার এক্সপেকটেশন, এটাচমেন্ট (মায়া জড়ানো) মিলে ঝিলে মনের হাবিজাবি অবস্থা।

কয়েক রাত আগে এক প্রিয় বন্ধু ধড়াম করে সেই এক্সপেকটেশনের বিষবৃক্ষের একেবারে গোড়ায় কাইচি চালিয়ে দিয়েছে। কৃতজ্ঞতা তার প্রতি। বিষম বিষন্নতা ভেদ করে যা জেগে ওঠে তা হলো ইগো স্বার্থপর চাওয়ার, এক্সপেকশন বড় যন্ত্রনাদায়ক। যন্ত্রনা তৈরী করতে ফিউচার নামক ইলিউশনের মোড়কে এক্সেপেকটেশনের জুড়ি মেলা ভার।

তো যখন স্বার্থপর স্বার্থ, ইগোর গভীর থেকে উঠে আসা এক্সেপেকটেশনের শিকড় কেটে দেওয়া হয় তখন হুহু করে বন্যার জলের মতো বিষন্নতা এসে ভর করে। ইগো বারবার চিৎকার করে প্রতিবাদ করে। কারন ইলিউশনের জন্য বর্তমান রেখে ভবিষ্যত আর অতীতে ঘুরঘুর করা বেশি লোভনিয়।

যন্ত্রনা ডেকে আনার এক্সপেকটেশনের খ্যাতা পুড়িয়ে (কাথা) দেওয়া শিখছি। আর যখন এই আকাংখার স্বপ্নে ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তখন আপাতত বিষন্নতা কাটিয়ে কয়েকটা মজার জিনিস ঘটে।

প্রথমত আমার পাগলা ঘুড়ি মার্কা দিবাস্বপ্ন ছেড়ে আমি মাটিতে নেমে আসি অনেকটা, একটানে। অদ্ভুত হলেও সত্য, মায়ায় মোড়া এক্সপেকটেশন কেটে দিলে দারুন একটা স্পেস আর স্বাধীনতা এসে মন জুড়ে বসে। এক্সপেকটেশন যে গন্ডিতে মন আর চেতনাকে বন্দী করে তা থেকে বেড়িয়া আসার স্বাধীনতা।

আকাংখারা একটা আসে না। একটার উপরে আরেকটা চাওয়ার তাসের ঘর শুণ্যে দুলতে থাকে। এক্সপেকশন নেই তো শুণ্যের অনিশ্চয়তার ঘরও নেই।

গীতার কর্মযোগের দর্শনে এই এ্যাটিচুডটাই বোধ করি ফলাফলের আশা না করে দায়িত্ব পালন করে যাওয়া, কাজ করে যাওয়া। কারন ফলাফলের আশা মানেই আবার বর্তমান কাটিয়ে ভবিষ্যতের মায়ায় ডুব মারা।

মনে পড়ে বুদ্ধার শিক্ষায়ও তাই অতীত আর ভবিষ্যতের মায়া থেকে বেরিয়ে এসে কেবলই বর্তমান, এই সময়, এই মুহুর্তের মাইন্ডফুলনেসের জয়গান গাওয়া হয়েছে। কারন অনলি মোমেন্ট দ্যাট একজিস্ট ইজ নাও।

একার্ট টোলের বেস্ট সেলার বই, দি পাওয়ার অফ নাও এর স্লোগান মনে পড়ে: Whatever the present moment contains, accept is as if you had chosen it. Always work with it, not against it. Make it your friend and ally, not your enemy. This will miraculously transform your whole life. Always say "yes" to the present moment.

:: অন্যমনস্ক শরতের পোস্ট পইড়া মনে হইলো কিছু লেখি। অগোছালো নোট রাখা ইংরেজী ব্লগ পোস্টের ড্রাফট থেকে অনুবাদ ভাবনা। যা বলতে চাইছি তার কিছুই যে হয় নাই সেইটা ভালোই বুজছি শেষে এসে।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×