somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবিক আবেদন । একবার পড়ে দেখুন ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ কি মানুষের জন্যে? সত্যি?

মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভুতি কি,
মানুষ পেতে পারে না?

গানটা শুনতেই ভালো, কিন্তু বাস্তবে গানের শেষের লাইনের জবাব কি? জবাব হচ্ছে না। মানুষ সহানুভুতি পেতে পারে না। কত সহানুভুতি দেখাবো রে ভাই? তলা বিহীন ঝুড়ির মতন এ দেশে যতই সহানুভুতি দেখাই না কেন, সেটাকে পূর্ণ করতে পারি না। প্রতি বছর শীত আসলেই এ জিনিসটা উপলব্ধি করি। কিন্তু তারপরও উত্তরবঙ্গের শীতার্ত মানুষগুলোর আকুতি উপেক্ষা করতে পারি না। অবশ্য সবাই আমার মতন আহাম্মক নয়। অনেকেই অনেক আগেই এসব ব্যাপার বুঝে গিয়েছেন। তাইতো তারা এই শীতের মধ্যে ফ্যাশন শোর আয়োজন করেন, যেখানে শীতের মধ্যে শাড়ি আর পাঞ্জাবী পরে ড়্যাম্পে মডেলরা হাটাহাটিও করে। এনাদের দেখে আমার বেশ মজাই লাগে। আমার দেশের বাড়ির কামলা আর বেটিদেরকে নিয়ে আসলেইতো হতো। মডেলদের মতন কষ্ট করে শীত সহ্য করতে হতো না। কারণ বাই-ডিফল্ট তাদের গায়ে শীতের দিনেও পাতলা জামাকাপড় থাকে। ব্যাটাদের চামড়া মনেহয় গন্ডারের মতন হয়ে গিয়েছে। তা না হলে সেই পাতলা কাপড়-চোপড় পরেই শীতের মধ্যে কাপতে কাপতে কিভাবে হাসিমুখে বলে যে, “ভাইও, একনা কম্বল দিলে ভাল হইল হয়! ”

আবার একদল লোক আছেন, যারা শীতকাল এলেই হলো, সওয়াব কামানোর জন্যে ওয়াজ মাহফিল আয়োজনের হিড়িক লাগিয়ে দেন। শীতকালে নাকি গা গরম করা ওয়াজ হয়, তাই ঠান্ডা লাগে না। আরে ভাই, মাহফিল আয়োজনের খরচ দিয়ে গরীব মানুষগুলোকে কিছু কম্বল কিনে দেন না। তারা তাহলে তাদের বাসায় বসেই গা গরম রাখতে পারবে। গা গরম করার জন্যে ঠান্ডার মধ্যে মাঠে ওয়াজ শুনতে আসতে হবে না।

সেদিন একটু বুদ্ধিমান হয়ে গিয়েছিলাম অন্যদের মতন। ভাবলাম একটা বারবিকিউ পার্টির আয়োজন করি। শীতের মধ্যে ভালোই লাগবে। একদিন পরে আবার আহাম্মক বনে গেলাম। আসলে ২০১০ এ কুড়িগ্রাম থেকে ঢাকা আসার সময় নাইটকোচে পাশে বসা এক দাদা আর নাতনীর কথা মনে পরে যাওয়ায় এই অবস্থা। নাতনীটা ছিলো অনেক ছোট। আমার বড় ভাতিজি টিনটিনের বয়সী হবে হয়তো। দেখলাম দাদা, নাতনীকে চাদর দিয়ে মুড়ে রেখেছে যাতে ঠান্ডা না লাগে। কিন্তু পিচ্চির পায়ে কোন মোজা নাই। পা খালি। আমি দাদাকে বললাম, “ছাওয়ার পাত ঠান্ডা লাগি যাবেতো। তোমার ওড়োন নাই?” দাদা কিছুটা শঙ্কিত আর কিছুটা লজ্জিত হয়ে জবাব দিয়েছিলো, “না লাগে ঠান্ডা।” সেদিন ছিলো মারাত্বক শীত। বাস ছাড়ার মিনিট পনেরো পরে পিচ্চি বমি করে অস্থির। পরে বাস থেকে নেমে অ্যাভোমিন কিনে খাওয়ানোর পরে পিচ্চির অবস্থা কিছুটা ভালো হয়েছিলো। দাদাটি অশ্রুসজল চোখে বলেছিলো, “কি করিম? পার মোজা কিনি দেবার পারং নাই। ” ঐ দাদা-নাতনীর কথা মনে পড়ে যাওয়ায় আবারও বুদ্ধিমান থেকে আহাম্মক বনে গেলাম। বারবিকিউ আয়োজনে যে খরচ হবে, তা দিয়ে কোন পিচ্চি নাতনী যদি তার পায়ের গরম উলেন মোজা পায় তাতে খারাপ কি?

যে যা পারি তাই নিয়ে কি একটু সাহায্য করতে পারেন ? টাকা পয়সা / পুরনো কাপড় চোপড় যাই হোক , অল্পই হোক ।

কেউ যদি সাহায্য করতে পারেন আমার সাথে যোগাযোগ করুন। মন্তব্য করে জানাতে পারেন ।

ধন্যবাদ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×