somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না, এমন ব্লগ আজ লেখার কথা ছিল না

১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝ পদ্মা, শীতল বাতাস, সন্ধ্যা শেষে আঁধার নেমেছে, হাতে মোবাইল ফোনে জিপিএস এ বারবার দেখছি গুগল ম্যাপে নিজের অবস্থান, সব মিলিয়ে চমৎকার এক ফিরতি যাত্রার মধ্যে ছিলাম!!!

বলছি গতকালের(১০জুলাই,০৯) কথা, গ্রামের বাড়ী থেকে ফিরতি যাত্রায় তখন নদী পাড়ি দিচ্ছিলাম ফেরীতে করে, খুব ইচ্ছেও ছিল আজ বা কালই জিপিএস নিয়ে আর ছোট একটা ছবি ব্লগ নিয়ে আসবো কিন্তু আজ আর সেসব কিছু নিয়েই লেখা হচ্ছে না, কারন...................


ছোটবেলার কথা খুব মনে পড়ছে, বিশেষ করে ছোটবেলার বন্ধুদের কথা গুলো, হারিয়ে যাওয়া সব নাম যেন হঠাৎ করেই মনে পড়ে গেছে, সবচেয়ে মনে পড়ছে খুলনা পাবলিক কলেজে পড়াকালীন সময়ের সব চেয়ে কাছের বন্ধু রোমান্সের কথা, ও সময়টায় ওই আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল সব ব্যাপারে।

বাবার সরকারী চাকুরী, খুলনা ছেড়ে আসি, আর তখন ঠিক মোবাইলের যুগ ও ছিল না, আস্তে আস্তে রোমান্স নামের বন্ধুর প্রত্যেক ঘটনা কেমন যেন বর্নহীন হয়ে ওঠে, একটা সময় হয়ে উঠলো - 'হ্যাঁ, রোমান্স নামের আমার একটা বন্ধু ছিল।' ( এখানেই শেষ হয়ে যেতে পারতো হারানো এক বন্ধুর গল্প )

কিন্তু, ঘটনা হঠাৎই ঘুরে যায় নটর ডেম লাইফে, কোন একদিন কলেযে কেন জানি আমার মা বাবা এসেছিলেন, ক্যান্টিনের পাশে অপেক্ষা করছিলেন, আমার ব্রেকে চারতলা থেকে নেমেই দূর থেকে দেখি আম্মু যেন কার সাথে কথা বলছে, কাছে যেতেই সিনামেটিক টার্ন, আরে এ যে রোমান্স, আম্মুকে দেখে চিনেফেলেছে!!! মুহূর্তেই বর্নহীন অতীত পেলো নতুন রঙ, প্রায় ৭ বছর পর ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুকে ফিরে পাওয়া সত্যিই এক অভূতপূর্ব ব্যাপার!!!!!!

ঘটনা আরো বাড়ে, মোবাইল নাম্বার আদান প্রদান, মাঝে মাঝেই বিশেষ করে প্রাইমেটের সেই মেয়েটিকে নিয়ে কথা বলা ইন্টারের পর.....
কোন মেয়েটা?
আরে তুই না বুঝে ক্লাস শুরুর আগে একদিন পায়ে পাড়া দিয়েছিলি, আবার সরিও বলিস নাই!!
আরে তাই নাকি, আমি তো খেয়ালও করি নাই দোস্ত!!
আমি তোকে চিনি , ওকে আমি বুঝিয়ে বলছি তোর কথা, ও বুঝছে, পারলে কথা বলিস!!!!!

এরকম আরো কত কথা, আমি তখন প্রাইমেট শান্তিবাগের শাখায় কোচিং করি, কথপোকথনের মেয়েটিও আমার ব্যাচেই পড়তো, আর সেই মেয়ের নায়ক তথা রোমান্স তখন ওমেকাতে কোচিং এ ব্যস্ত!!!!

রোমান্সের কারনেই মেয়েটির সাথে আমার কথা হয় তখন, মাঝে মাঝেই কথা হতো, এর পর আমি জন্ডিসে আক্রান্ত হয়ে আর প্রাইমেটে যাইনি, আর সেই মেয়ের সাথে কথা হয়নি, কিন্তু জন্ডিসের সময়ও রোমান্সের সাথে ঠিকই কথা হতো!!!!

সময় এগিয়ে গেল, সময়ের স্রোতে আমি বারডেমের মেডিকেলে, রোমান্স MIST তে, আর সেই মেয়েটি কুমুদিনী মেডিকেল এ!!!!

এর মাঝে আমার সাধের প্রথম মোবাইলটি হারিয়ে যাওয়ায় আবার হারিয়ে ফেলি ছোটবেলার বন্ধুটিকে!!!!

যদিও ৬ ৭ মাস পর সে নিজেই ফোন দেয়, বলি নতুন নাম্বার পেলি কি করে??
উত্তরে অবাক হলাম, সে নাকি আমার বাবা মায়ের নাম্বারও লিখে রেখেছে, আবার আমরা হারিয়ে যাই কিনা!!!

বাহ, যোগাযোগ চলতে থাকলো, সঙ্গে যোগ হলো চ্যাটিং, তারপর ফেসবুক,
মাঝে রোমান্স আমার সাথে এসে দেখা করলো বারডেমে, আর রাগ ঝারলো, তুই তো গেলি না আমিই আসলাম!!!!
ঘটনা আরো অনেক ছোট ছোট ডালপালা বিস্তার করলো- পড়া শেষ, এখন রোমান্স মেকানিক্যাল ইঙ্গিনিয়ার, চাকরী ও করে, আরো কত কি!!!!!!!!!!

কিন্তু অবিশ্বাস্য, আজ সেই বন্ধুই কিনা আমার সাথে সম্পর্ক নষ্ট করলো, এমনকি সম্পর্ক রাখার উপায়টিও রাখলো না!!!!!!!!!!!!

…........................ গতকাল রাতের ফেরীর কথায়ই ফিরে আসি, এতসব শীতল আবহাওয়ায় একটা ফোনই সব বদলে দিল – ফেসবুকের স্ট্যাটাস গুলো সব বদলে দিল!!!!!!!

আমাদের গল্পের সেই মেয়েটিকে সাথে নিয়ে ঢাকা ফেরার পথে সাভার ইপিজেড এর কাছে এক সড়ক দূর্ঘটনায় রোমান্স ….......................................................................................

অধিক শোকে চোখে নাকি পানি আসে না!!!!!!

হঠাৎ করেই গ্রামের বাজারের এক সাধারন মিষ্টির দোকানদারের একটা কথা মনে পড়ে গেল-
'মৃত্যুটা সত্য, আর বেঁচে আছি এটা অবিশ্বাস্য'

বারবার ফোনকলের বন্ধুর কথাটি কানে বাজছে, আমরা নাহয় ভুলে যাব, কিন্তু একমাত্র সন্তানের মা বাবা-র কি হবে???
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×