somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার যেভাবে আমার কম্পিউটারে বাংলা ফেরত এলো

২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিসিতে বাংলা লেখার সুবিধা যে কবে থেকে ঠিক যোগ হয়েছে তা জানিনা, তবে যখন থেকে আমার পিসিতে হাতে খড়ি হয়েছে তখন থেকেই পিসিতে বাংলা লেখা সম্ভব। পিসিতে হাতেখড়ি ১৯৯৬-এ, প্রথমে কাজ শিখেছিলাম ডস মুডে, তারপর উইন্ডোস ৯৫।

প্রথমে শিখেছিলাম যেই সফটওয়ার তার নাম ওয়ার্ড পার্ফেক্ট, তাতে বাংলা লেখা যেত কিনা ঠিক মনে নেই তবে তখনকার মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখা যেত।

তখন বাংলা লিখতাম বিজয় দিয়ে, বিজয়ের কী-প্যাড সেসময়টায় আমার মুখস্ত ছিল বললেই চলে- কিন্তু সময়ের সাথে সাথে ভুলে যাই বাংলা লেখা----
এর পিছনে অবশ্য সবচেয়ে বড় যেই কারনটা ছিল তা হল, পিসিতে সচরাচর বাংলা লেখার প্রয়োজনই হতো না, বরং সব কাজই করা হতো ইংলিশে। কিন্তু একেবারেই যে ভুলে গিয়েছিলাম সেটাও না, শেষ বাংলা টাইপ করেছিলাম মনে হয় ২০০১ এ। তাও ও সময়ে বেস ঠেলে ঠেলে টাইপ করা লাগতে, ঠেলে ঠেলে অর্থ হল, এক লাইন লিখতে মোটামুটি মিনিট ৫-১০লেগে যেত।

২০০৩ এ আব্বুকে বুঝাতে সক্ষম হই, আমার পিসি পুরানো হয়ে গেছে এবং নতুন পিসি দরকার (আগের পিসি কেনা হয়েছিল ৯৭-এ), নতুন পিসিতে পাই উইন্ডোস এক্সপি, কিন্তু আমার বাংলা কম্পিউটিং-এর ইতি ঘটে যায়।
ফলাফল – আর ঠেলেঠুলে ও বাংলা লিখতে না পারা (অবশ্য, আম্মু ছাড়া কেউ বাংলা লেখার জন্য কখনো ঠেলেও নি[তাও কালে ভদ্রে], আম্মুর কথা ছিল, পিসি হোক আর যাইহোক, নিজের মাতৃভষায় লিখতে পারবানা, আবার দেদারসে ভীন সংষ্কৃতির চর্চা করবা, সেটা কেন!!!!!!)
যা বলছিলাম, নতুন পিসিতে বাংলা কম্পিউটিং এর ইতি ঘটে যায় এর আরো কারন আছে---
বাংলা ব্যবহার নেই পিসিতে, প্রয়োজন পড়েনা, বন্ধুবান্ধব কেউও বাংলা নিয়ে তেমন কিছু করছেনা-বা আমার মতই অবস্থা, ভুলে গেছি বাংলা টাইপিং ---- সবকিছু মিলিয়ে বিজয় নামের একমাত্র (তখন বিজয় আর মুনীর কী বোর্ডের নামই জানতাম,কিন্তু মুনীর কি ভাবে ব্যবহার করা যায় কিংবা মুনীর কী প্যাড সম্বন্ধেও কোনই ধারনা ছিলনা) বাংলা টাইপিং সফটওয়ার পিসি থেকেই চিরতরে ডিলিট করে দেই, চিরতরে এই অর্থে, কারন ডিলিট করার পরে খেয়াল করি - পিসিতে বিজয়ের কোন ব্যকআপ ছিল না।


২০০৩ থেকে তাই সম্পূর্ণ বাংলা কম্পিউটিং থেকে সরে যাই, বাংলা বলতে তখন কিছু ফন্ট, যা না রাখলেই নয়!!!
এর মাঝে নিয়মিত বিরতিতে এটা ওটা সেটা করার জন্য কিংবা কখনো এর ওর তার এটা ওটা কিনে দেয়ার জন্য আইডিবিতে যাওয়া পড়ে, ফলে বিজয় মাল্টিমিডিয়া কীবোর্ড চোখে পড়ে যায়, কিন্তু ঐ কীবোর্ড আর কেনা হয় না, কেননা পিসিতে বাংলাই নাই – আবার বাংলা কীবোর্ড!!!


০৩,০৪,০৫,০৬,০৭,০৮ – আমার পিসিতে বাংলার কোন গন্ধও থাকলোনা, অবস্থা এমনই দাড়ায় যে ২০০৭-এ বাংলায় একটা questioner তৈরী করতে টাইপিং এর জন্য গিয়েছিলাম প্রেস ক্লাবের এক কম্পিউটারের দোকানে, বাসায় এসে নিয়ের পিসিতে সফট কপি অন করে খুশীও হলাম – বাহ্, আমার পিসিতে বাংলা দেখাও যায় :) (বুঝতে হবে অবস্থার শোচনীয়তা)।

২০০৮ এ, প্রথম আলোর জন্মশত বার্ষিকীতে দেখলাম তারা প্রথমআলো ব্লগ চালু করতে যাচ্ছে। ব্লগ ব্যাপারটা তখন পর্যন্ত আমার কাছে নেট-এ ডায়রী লেখা পর্যন্তই, আর ভাবলাম এটাই বুঝি বাংলাএ প্রথম ব্লগ (যদিও ব্লগে ঢোকার ১-২ দিনের মাথায়ই এ ভুল ভেঙ্গে যায়!!)। ইচ্ছে হল ব্লগে যোগ দিব, কিন্তু বাংলা যে পারি না ভুলেই গেছি, আবার সেই ঝামেলার বিজয় মুখস্ত করতে হবে-সে ভয়ে ব্লগেই ঢুকা হয় না।

২০০৮ এর শেষ দিক, আমার প্রফ(২য় প্রফ পরীক্ষা) ঘনিয়ে আসছে, বলতে গেলে তখন নেট থেকে বিরতি পালন করছি, লেখাপড়া নিয়ে পুরা মাত্রায় ব্যস্ত, এর মাঝে একদিন এক সিনিয়র ভাই বললেন তিনি প্রথম আলোতে ব্লগিং শুরু করেছেন, তার কাছে বাংলা লিখেন কিভাবে জানতে চাইলে একটা উত্তরই পাই - "অভ্র" , ১১ বছরের কম্পিউটিং জীবনে বাংলা টাইপিং এ বিজয় আর মুনীর ছাড়া প্রথম বারের মত অন্য কোন নাম শুনলাম!!!!

ঐ নাম শোনা পর্যন্তই। এর পর একদিন আম্মু ধরে নেটে সরকারী ডাটাবেস এ নিজেদের প্রোফাইল তৈরির জন্য নাকি নোটিস দেয়া হয়েছে, তাই ডিসেম্বরের দিকে একদিন সেটা করতে প্রয়োজন হয় বাংলায় নাম লেখার (১১ বছর পর দ্বিতীয় প্রয়োজন)। ওখানেই একটা লিংক দেয়া থাকে অভ্রের। কিন্তু সেদিন আর নামানো হয় না, বাংলা নাম লেখা ছাড়াই প্রোফাইল তৈরি করে ফেলি আম্মুর।

এরপর একদিন ব্লগে ঢোকার উদ্দেশ্যেই প্রফের মাঝেই একদিনের জিপি নেট অন করে ডাউনলোড করি "অভ্র"('০৯-এ), বাংলা কম্পিউটিং এতো ইন্টারেস্টিং হতে পারে কল্পনাও করিনাই!!!!!!

ডাউনলোড করার পরই পুরা অভ্র-র ফ্যান হয়ে যাই।

তারপর আবার আমার পিসিতে বাংলার রাজত্ব শুরু হয়, সময়ের পালা বদলে উইন্ডোজ থেকে চলে আসি উবুন্টুতে, এখানের জন্য আবার অভ্র নেই :( , বাধ্য হয়ে খুঁজি বাংলা লেখার কোন ব্যবস্থা - পেয়ে যাই প্রভাত (যা অনেকটা ফোনেটিকের উপর ভিত্তি করেই তৈরি)।

এখন প্রভাতেই লিখি, যদিও উইন্ডোস আর ব্যবহার করাই হয়না , তারপরও ওখানে অভ্রের একটা প্রভাত কীবোর্ড নামিয়ে রেখেছি(যদিও তাতে ে-কার, ি-কার লিখতে কিছু সমস্যা হয়).........

ভালই লাগে বাংলার কত দূরে সরে গিয়ে আবার সেই বাংলাতেই সব করছি - আর এখন তো বাংলা কম্পিউটিং ছাড়া কিছু ভাবতেই পারিনা, মনে হয় ইংলিশ না থাকলেও ইউনিকোড ভিত্তিক বাংলাটা চাই-ই!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×