somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১১ রান!! #:-S

০২ রা জুন, ২০১৬ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১১১— এই রানটিকে ক্রিকেটবিশ্বে অনেকেই অশুভ বলে মানেন। ক্রিকেটীয় ভাষায় এর নাম দেওয়া হয়েছে নেলসন। এবং বাইশ গজের এই কুসংস্কারের সঙ্গে রীতিমতো ইতিহাস জড়িয়ে আছে।

প্রথমত ১১১ রানের সঙ্গে ব্রিটিশ রয়্যাল নেভির ফ্ল্যাগ অফিসার হোরেসিও নেলসনের তুলনা টানা হয়। যুদ্ধক্ষেত্রে নিজের দেশের প্রতি আনুগত্য এবং নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন নেলসন। তাঁর নামের থেকেই ক্রিকেট মাঠে ১১১ রানকে নেলসন তকমা দেওয়া হয়েছে। ১১১-র তিনটি ১ দ্বারা নেলসনের একটি চোখ, একটি পা এবং একটি হাতকে বোঝানো হয়। যা যুদ্ধ করতে গিয়ে তিনি হারিয়েছিলেন বলে মনে করা হয়। যদিও ইতিহাস অনুযায়ী, নেলসন যুদ্ধ করতে গিয়ে নিজের একটি হাত এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারান বলে শোনা যায়। তাঁর তৃতীয় কোনও অঙ্গ যুদ্ধে হারিয়েছিল কি না, তা নিয়ে নানারকম মিথ রয়েছে।

আবার অনেকেই ইংরেজীতে 111 সংখ্যাটির সঙ্গে ক্রিকেটের বেলবিহীন তিনটি উইকেটের সাদৃশ্য খুঁজে পান। বেল পড়ে যাওয়া মানেই ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যান আউট হয়ে যায়। দলগত বা ব্যক্তিগত রান হিসেবে কোনও টিম বা ব্যাটসম্যান ১১১-এ পৌঁছনো মানেই তা অশুভ কিছুর ইঙ্গিত বলে ধরে নেওয়া হয়। কুসংস্কারের পিছনে আরও কারণ রয়েছে! নিউজিল্যান্ডের নেলসন ক্রিকেট টিম ১৮৭৪ থেকে ১৮৯১ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিল। নিজেদের প্রথম এবং শেষ প্রথম শ্রেণির ম্যাচে ১১১ রানেই অল-আউট হয়েছিল নেলসন ক্রিকেট টিম।

১১১ নিয়ে কুসংস্কারকে ক্রিকেটবিশ্বে আরও জনপ্রিয় করেছিলেন বিখ্যাত ব্রিটিশ আম্পায়ার ডেভিড শেফার্ড। কোনও দল বা ব্যাটসম্যান ১১১ রানে পৌঁছালেই মাঠের মধ্যে এক বা একাধিকবার লাফাতেন ডেভিড শেফার্ড। উদ্দেশ্য ছিল, অশুভ কোনও ঘটনা এড়ানো। এমনকী, ১১১-র মতো ২২২, ৩৩৩-এর মতো রানেও একই কাজ করতেন শেফার্ড। দর্শকদের মধ্যেও ডেভিড শেফার্ডের এই আচরণ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।


(স্কোরবোর্ডে ১১১ হলেই এই ভঙ্গিমায় দেখা যেত আম্পায়ার ডেভিড শেফার্ডকে।)

এই নিয়ে আরও একটি মজার ঘটনা ক্রিকেট মাঠে ঘটেছিল। ২০১১-র ১১ নভেম্বর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া টেস্ট ম্যাচে সকাল ১১.১১ মিনিটে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ১১১ রান প্রয়োজন ছিল। সেই সময়ে আম্পায়ার ইয়ান গোউল্ড এবং মাঠের দর্শকরা ডেভিড শেফার্ডেকে নকল করে এক পা তুলে নেলসন স্কোরের মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।

*নেট থেকে পাওয়া
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×