নিছক একজন গ্রাম্য চোরের গল্প কিংবা সাম্প্রতিক ব্লগ পরিস্থিতি
১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ব্লগে এসেছি খুব বেশি দিন হয়নি। সামহোয়ারইনব্লগে আসার পর আমার প্রত্যাসা ছিল আমার পছন্দসই অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মজার মজার সব পোস্ট পড়া যাবে অন্যান্য ব্লগারদের। কিন্তু হতাশ হচ্ছি এই দেখে যে, ব্লগে সবচেয়ে চালু যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু তা হচ্ছে রাজাকার ও যুদ্ধাপরাধী প্রসঙ্গ। সবারই একটা দাবি রাজাকারমুক্ত আরিল চাই। মজার ব্যাপার এই কথাটা কমবেশি সবাই আওরাচ্ছে কেউ মৃদুস্বরে আবার কেউ বা হয়তো চেঁচিয়ে। আমি কিছুদিন আগে একটি গল্প শুনেছিলাম। গল্পটি এক চোরকে নিয়ে। গ্রামে এক গৃহস্থ বাড়িতে এক রাতে চোর আসল। শিদ কেটে চোর যখন ঘরে ঢুকল ঘরের কর্তা ব্যক্তির ঘুম গেল ভেঙে। চোর তাঁর হাতের নাগালেই ছিল। সে চাইলেই সাহস করে চোরটিকে ধরে ফেলতে পারত কিন্তু তাঁর ঘরে যে চোর এসেছে এই সংবাদটি পাড়া-প্রতিবেশীদের জানানোর জন্য সে চোরকে ঘরে রেখে বাড়ির উঠোনে বেড়িয়ে চোর! চোর! বলে চিৎকার শুরু করল। গ্রামবাসী তাঁর চিৎকারের শব্দে ঘুম থেকে জেগে জড়ো হতে লাগল গৃহস্থের বাড়িতে। সবাই চোর! চোর বলে চেচাচ্ছে কিন্তু কেউই আসল চোরকে সনাক্ত করা বা ধরার চেষ্টা করল না। ততক্ষণে চোর বেটাও বুদ্ধি করে যা যা জিনিসপত্র নেবার সবকিছু বাড়ির পেছনে এক জঙ্গলে লুকিয়ে রেখে গামবাসীদের দলে এসে যোগ দিল। তখন সেও চেচাচ্ছে চোর! চোর! এই গল্পটি হঠাৎ মনে পরে গেল ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি দেখে। যারা রাজাকার ও যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে অনর্গল পোস্ট দিয়ে যাচ্ছেন এই গল্পটি হয়তো তাদের জন্য সামান্য হলেও কিছু একটা ইঙ্গিত দিতে পারে তবে গোলেমেলে দিন গেলেও এসব প্রসঙ্গ আবার আলোচনায় ফিরে আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। আরও সতর্কতার সাথে এ বিষয়ে একটি বিবেচনা ও মীমাংসায় পৌঁছানো জরুরি হয়ে উঠেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন