চারিদিকে সুবাতাস এখন
শান্তি'র দিন এলো বলে
ভুল হওয়াটা অস্বাভাবিক নয়।
পালটে যাচ্ছে জীবন ধারা,
এমনকি খাওয়ার মেনু পর্যন্ত --
অপরাধীরা এখন আর পালিয়ে বেড়ায় না
পুলিশ আজকাল কুকুরের জোড়া ছাড়াতেই ব্যস্ত।
একটা দেশ্লাই এর কাঠির জন্য শহরব্যপী
দাংগা; আগুন জ্বালাতে দরকার নতুন কিছু;
মধুরিমা'র খুব কাছে বসে বসে
এখন আমি
গ্যাস লাইটার হওয়ার চেষ্টাতে লিপ্ত !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


