somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলে কর্মজীবী পুরুষ

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতই ঝামেলা থাকুক, কর্মজীবীকে মানিয়ে চলতেই হবে কাজের জায়গায়। ঠিক রাখতে হবে শরীর-স্বাস্থ্য আর স্মার্টনেস। কর্মজীবী পুরুষদের জন্য রইল বেশ কিছু টিপস

* সকালে একটু আগেভাগেই ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। মনও যেমন ফুরফুরে থাকবে আর সময়মতো কর্মক্ষেত্রে পৌঁছে কাজে মন দেওয়াটাও সহজ হবে।
* যাঁরা সারা দিন অফিস বা কর্মক্ষেত্রে থাকেন, তাঁদের সকালে গোসল করে বের হওয়া ভালো। এতে আপনাকে সতেজ ও প্রাণবন্ত লাগবে, কাজের প্রতিও আগ্রহ বাড়বে।
* অফিস থেকে ফিরে আবার গোসল করে নিতে পারেন। সারা দিনে শরীরে জমা ময়লা আর ক্লান্তি দুই-ই দূর হয়ে ঘুমটা অনেক ভালো হবে।
* প্রতিদিন সাবান দিয়ে গোসল করার অভ্যাস করুন। সুগন্ধি সাবান বাদ দিয়ে ডেটল-জাতীয় সাবান ব্যবহার করা ভালো। এগুলো রোগজীবাণু প্রতিরোধে বেশি কার্যকর।
* পরের দিন কী কী কাজ করবেন বা কার সঙ্গে কখন দেখা করবেন, তা আগের দিন রাতে ঘুমানোর আগেই পরিকল্পনা করে রাখুন। মনে না থাকার আশঙ্কা থাকলে ডায়েরি, মোবাইল ফোন বা নির্দিষ্ট কোথাও নোট করে রাখতে পারেন। এতে পরের দিন পরিকল্পনামাফিক কাজ করা সহজ হবে।
* বেশি রাত জাগার অভ্যাস থাকলে তা ত্যাগ করার চেষ্টা করুন। এতে সকালের ঘুম ভাঙতে দেরি ও কষ্ট হয়, কাজেরও ক্ষতি হয়। বেশি দেরি করে ঘুম থেকে উঠলে আপনার সারা দিনের পরিকল্পনাই এলোমেলো হয়ে যেতে পারে। এ ছাড়া রাত জাগা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
* কর্মক্ষেত্রের একাধিক পোশাক রাখুন। এক পোশাক বারবার না পরে এক দিন পরার পরই ধুয়ে ফেলুন। সব সময় ধোয়া ও আয়রন করা কাপড় পরার চেষ্টা করবেন।
* ঘামের দুর্গন্ধে যেন আপনার পাশের লোকটির কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে ডিওডরেন্ট ব্যবহার করতে পারেন।
* সুগন্ধি অর্থাৎ পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই তা যেন খুব বেশি কড়া না হয়।
* এক থেকে তিন দিন পর পর চুলে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে তাতে হেয়ার ক্রিম, জেল বা হারবাল অয়েল দিতে পারেন। এতে চুলের সৌন্দর্য বাড়বে।
* রোদের হাত থেকে রক্ষার জন্য সানস্ক্রিনসমৃদ্ধ জেন্টস ক্রিম ব্যবহার করতে পারেন।
* অনেকের সারা বছরই ঠোঁট ফাটে। তাঁরা লিপজেল সঙ্গে রাখুন।
* ত্বকের বাড়তি যত্ন নিতে জেন্টস উপটান ব্যবহার করুন। জেন্টস পারলার থেকে মাসে একবার ফেসিয়ালও করাতে পারেন।
* বাইরের ধুলাবালির কারণে অনেকের শ্বাসকষ্ট হয়। সে ক্ষেত্রে মাস্ক ব্যবহার করলে অনেকটা রেহাই পাওয়া যায়। রুমালও ব্যবহার করা যেতে পারে।
* সব সময় সঙ্গে রুমাল ও টিস্যু পেপার রাখুন।
* বাসে বা পথঘাটে চলার ক্ষেত্রে মাথায় ক্যাপ পরলে বাইরের ধুলাবালি থেকে চুল বাঁচানো যায়।
* বাইরে রোদ ও ধুলাবালি এড়াতে ব্যক্তিত্ব ও পোশাকের সঙ্গে সংগতিপূর্ণ রোদচশমা ব্যবহার করুন।
* জুতা মোছার জন্য আলাদা একটি ছোট্ট রুমাল রাখতে পারেন।
* যেসব অফিসে পোশাক নির্দিষ্ট করে দেওয়া নেই, সেসব ক্ষেত্রে জাঁকালো বা চোখধাঁধানো পোশাক পরিহার করে মার্জিত ও ভদ্র পোশাক পরুন।
* চুল ঝুঁটি, গলায় চেইন, হাতে আংটি_এগুলো সাধারণত পেশাদারি ক্ষুণ্ন করে।
* অনেক সময় মোজা না ধোয়ার ফলে দুর্গন্ধ হয়। মোজা নিয়মিত ধুয়ে ব্যবহার করুন।
* নিয়মিত চুল ও নখ কেটে ছোট রাখুন।
* গ্যাস্ট্রিক, অ্যালার্জি, হাঁপানি ইত্যাদি রোগ থাকলে প্রয়োজনীয় ওষুধ সঙ্গেই রাখুন। কারণ প্রয়োজনের সময় হাতের কাছে এসব নাও থাকতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×