সুযোগ-সুবিধা
কমিশনপ্রাপ্তির পর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর জেনারেল পর্যন্ত মূল বেতন ১১ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। এর সঙ্গে রয়েছে ৩০ শতাংশ ভাতাসহ বাসস্থানের সুবিধা। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে বিদেশ ভ্রমণ এবং ভালো মাইনেরও সুযোগ আছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া নিরূপণ সার্টিফিকেট জমা দিতে হবে। ২০১৩ সালে যাঁরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁরাও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০১৪ তারিখে ১৭ থেকে ২১ বছর। তবে পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৫.৩৬ কেজি হতে হবে। এ ছাড়া বুকের স্বাভাবিক মাপ ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪০.৮২ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। এ ছাড়া অবিবাহিতও হতে হবে।
* আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



