somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজটা যোগাযোগের

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্মাতাপ্রতিষ্ঠান আর পণ্যের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রচার-প্রচারণাও। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে দাতা সংস্থা এমনকি টেলিভিশন চ্যানেলগুলোতেও তৈরি হচ্ছে পাবলিক রিলেশন অফিসারের পদ। কিন্তু সে তুলনায় নেই যোগ্য লোক। চ্যালেঞ্জিং এ পেশায় যোগ দিতে চাইলে প্রস্তুতি নিন এখন থেকেই।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যাঁরা পড়েছেন, পাবলিক রিলেশন অফিসার পদে তাঁদের অগ্রাধিকার। তবে অন্যরাও এ পেশায় ভালো করতে পারেন। প্রয়োজন ভালো যোগাযোগ দক্ষতা।

থাকতে হবে যে যোগ্যতা
প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে ভালো যোগাযোগ দক্ষতা যেমন জরুরি, তেমনি চাপ সামলে ওঠারও মানসিকতা থাকতে হবে। এ প্রসঙ্গে কল্লোল গ্রুপ অব কম্পানিজের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন রিপন কিবরিয়া বলেন, 'প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আমরা প্রার্থীর যোগাযোগ দক্ষতা যাচাই করি। যেমন প্রার্থী তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠনগুলোর সদস্য কি না, সেটি হতে পারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ ছাড়াও প্রেজেন্টেবল কি না, স্মার্ট কি না ইত্যাদি। যেকোনো পরিস্থিতির সঙ্গে প্রার্থী নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন, সেটিও বেশ গুরুত্বপূর্ণ।

কাজটা কী
একজন পাবলিক রিলেশন অফিসারের কাজের পরিধি বেশ বড়। কম্পানির প্রতিনিধি সে। বিভিন্ন সরকারি-বেসরকারি কম্পানির সঙ্গে যোগাযোগ, টিভি বা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া, প্রেস রিলিজ তৈরি করা বা মিটিং আয়োজনের মতো কাজও তাঁকে করতে হয়। মোটকথা কম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোই পিআর অফিসারের কাজ।

ভালো যোগাযোগ দক্ষতা
এ বিভাগে কাজ করতে ভালো যোগাযোগ দক্ষতার বিকল্প নেই। যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। ভালো বলতে পারা দরকার। আর চাপের মধ্যে থেকেও সঙ্গে সঙ্গেই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতার প্রয়োজনীয়তা সম্পর্কে স্ট্যান্ডার্ড ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার মেসবাহ আহমেদ বলেন, আপনি পিআরে কাজ করবেন আর ভালো যোগাযোগ দক্ষতা থাকবে না তা হয় না। যোগাযোগ দক্ষতা একদিনে বাড়ানোর বিষয় নয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যাঁরা ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যুক্ত থাকেন, সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের যোগাযোগ দক্ষতা তৈরি করা হয়। সাধারণত সব সময় পিআরের কাজের চাপ থাকে না। কোনো পণ্যের মোড়ক উন্মোচন বা ইভেন্ট হলে কাজের চাপ বেড়ে যায়। সে সময় হুটহাট অনেক ছোট ছোট ঝামেলা তৈরি হয়। সেগুলো সামাল দেওয়ার জন্য সবার সঙ্গে ভালো সম্পর্ক আর নেটওয়ার্কিংই কাজে দেয়।

চাই ৩৬০ ডিগ্রি প্রস্তুতি
পিআর অফিসারের ব্যস্ততা যেন ২৪ ঘণ্টাই। তবে শুধু কাজ দিয়েই নয়, যোগাযোগ কিংবা আলোচনা সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। এ প্রসঙ্গে বাংলালিংকের সিনিয়র ম্যানেজার, পিআর অ্যান্ড কমিউনিকেশন, শেহজাদ সারোয়ার হোসাইন বলেন, পিআর অফিসারকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। এ জন্য মোবাইল ফোনটি বেশ গুরুত্বপূর্ণ। এটি কখনোই অচল রাখা যাবে না। প্রস্তুতি থাকতে হবে কাজের ব্যাপারে যেমন, জানাশোনায়ও তেমন। অর্থাৎ পিআর অফিসারকে তাঁর কম্পানির সব কিছু জানা থাকতে হবে।

কাজের ক্ষেত্র
কম্পানিতে পাবলিক রিলেশন বিভাগটি আমাদের দেশে তুলনামূলক নতুন। কম্পানিগুলো এখন মাঝেমধ্যেই এ বিভাগটির প্রয়োজনীয়তা টের পাচ্ছে। তাই নতুন-পুরনো প্রায় সব কম্পানিতেই তৈরি হচ্ছে পাবলিক রিলেশন নামে নতুন বিভাগ; কিন্তু সে তুলনায় তৈরি হচ্ছে না অভিজ্ঞ প্রার্থী। এ সম্পর্কে বাটা শু কম্পানি বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ম্যানেজার রাজিব জাহান ফেরদৌস বলেন, অ্যাডভার্টাইজিং এবং কমিউনিকেশনের মধ্যেই বিভাগটি পড়ে। তবে কাজের ক্ষেত্র এবং আওতা বেড়ে যাওয়ায় অনেক কম্পানিই পিআর ডিপার্টমেন্ট নামে আলাদা বিভাগ খুলছে। আর পিআরের কাজ করে এমন অনেক এজেন্সিও গড়ে উঠেছে। সব মিলিয়ে পিআর ডিপার্টমেন্ট দিন দিন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই সঙ্গে বাড়ছে দক্ষ লোকের চাহিদাও।

তবে তা-ই হোক
বিভাগটি যেহেতু নতুন, তাই কাজের লোকেরও চাহিদা অনেক। সময় নষ্ট না করে কাজে নেমে পড়ুন। এ জন্য বিভিন্ন সংগঠনের সদস্য হোন। সবচেয়ে কাজের হবে কোনো পত্রিকায় খণ্ডকালীন প্রদায়ক কিংবা ইন্টার্নির সুযোগ নিলে।

* আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×