somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ব্লগ লিখে আয় করুন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট থেকে আয়-রোজগারের বিষয়টি এখন বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ইন্টারনেটে বহুমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে যে কেউ ঘরে বসেই অর্থ আয় করতে পারেন। এ সুবিধা দিতে ইন্টারনেটে রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা ওয়েবসাইট। এগুলোর একেকটির কাজ একেক রকম। তবে ইন্টারনেটে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহারকারীকে ব্লগিংয়ের মাধ্যমে আয় করার প্রতি ঝুঁকে থাকতে দেখা যায়। সাধারণত ব্লগাররা কোনো বিষয়ের ওপর আলাদা একটি ব্লগ খুলে সেখানে ব্লগিং করে থাকেন এবং ব্লগে বিভিন্ন বিজ্ঞাপন যেমন অ্যাডসেন্স অ্যাডব্রাইট ইত্যাদি ব্যবহার করে আয় করে থাকেন। তবে সবার জন্য অ্যাডসেন্স জাতীয় প্রতিষ্ঠান থেকে ভালো আয় করা সম্ভব হয় না। অনেকে খুব ভালো লিখেও তেমন একটা আয় করতে পারেন না। অন্যদিকে কেউ কেউ তেমন কিছু না লিখে ব্লগকে জমিয়ে তুলে দু’হাতে আয় করতে থাকেন। তবে যারা ভালো লিখতে পারেন (ইংরেজিতে), তাদের জন্য অ্যাডসেন্স জাতীয় প্রতিষ্ঠানের চেয়ে অল্প পরিশ্রমে ভালো আয় করার সুযোগ রয়েছে ইন্টারনেটে।

ইন্টারনেটে গড়ে উঠেছে সৃজনশীল লেখক বা ব্লগারদের জন্য এক মার্কেট প্লেস যার মাধ্যমে আপনি আপনার প্রতিটি পোস্ট বা আর্টিকেলের জন্য নির্ধারিত পরিমাণ মূল্য তথা দাম পাবেন। এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা আপনার নিজের ব্লগে নির্দিষ্ট কোনো বিষয়ে বা তৃতীয় কোনো প্রতিষ্ঠান সম্পর্কে রিভিউমূলক পোস্ট লেখার বিনিময়ে আপনাকে তার মূল্য পরিশোধ করে থাকে। এসব প্রতিষ্ঠানের কেউ কেউ আবার মোট মূল্যের ওপর শতকরা হারও নিজেরা রেখে দেয়। আসুন জেনে আসি তেমন কিছু প্রতিষ্ঠানের কথা, যারা আপনার নিজের ব্লগে পোস্ট করার বিনিময়ে অর্থ প্রদান করে থাকে।
কিন্তু কীভাবে?

পে-পার-পোস্ট
http://payperpost.com
পে-পার-পোস্টেও রয়েছে প্রচুর বিজ্ঞাপনদাতা বা অ্যাডভার্টাইজার, যারা নিজেদের পণ্য সম্পর্কে রিভিউ লেখার জন্য ব্লগারদের অপেক্ষায় থাকে। পে-পার-পোস্ট সর্বাধিক ব্যবহারকারীসমৃদ্ধ ও সর্বাধিক জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। এটির ব্যাপক জনপ্রিয়তা অর্জনের অন্যতম কারণ—তারা ব্লগারের আয়ের কোনো শতকরা হার নেয় না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে পে-পার-পোস্টে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার ব্লগ অনুমোদন করার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে আপনার ব্লগ অবশ্যই ন্যূনতম এক মাস পুরনো হতে হবে এবং অন্ততপক্ষে দশটি পোস্ট প্রকাশিত থাকতে হবে। আপনার পোস্ট প্রকাশ করার পর তাদের সেটা অনুমোদনের জন্য জানাতে হবে। পোস্ট অনুমোদিত হওয়ার ত্রিশ দিন পর আপনি পে-পালের মাধ্যমে টাকা পাবেন যা মার্কিন ডলারের হিসাবে হবে। উদাহরণস্বরূপ, প্রথম পোস্ট হিসেবে আপনাকে পে-পার-পোস্ট নিয়েই একটি রিভিউ লিখতে হবে। সেটা অনুমোদিত হলে আপনাকে ২০ ডলার দেয়া হবে তার মূল্যস্বরূপ।

সোশ্যাল স্পার্ক
http://socialspark.com
সোশ্যাল স্পার্ক একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান। এটি মূলত পে-পার-পোস্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান আইজিয়া’র তৈরি। এটিকে মূলত সোশ্যাল মিডিয়া হিসেবে তৈরি করা হয়েছে। এখানে আপনি একটি অ্যাকাউন্ট খুলে আপনার ব্লগকে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবেন এবং রিভিউ লেখার প্রেক্ষিতে অর্থ উপার্জন করতে পারবেন। ব্লগ অনুমোদিত করার জন্য আপনার ব্লগটি ন্যূনতম তিন মাসের পুরনো হতে হবে। সোশ্যাল স্পার্ক পে-পালের মাধ্যমে মূল্য পরিশোধ করে থাকে। এছাড়া অন্যান্য নিয়মাবলি পে-পার-পোস্টের মতোই।

এ বিষয়ক আরও কিছু সাইট দেখতে চাইলে এখানে ক্লিক করুন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×