somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ভালবাসা মানে কেবল পাওয়া নয়, ত্যাগ স্বীকার করাও’

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০ বছর আগের কথা। বিয়ে করেছিলেন স্বামী-সন্তান নিয়ে সুখে জীবন কাটাবেন ভেবে। কিন্তু সুখের সংসার ছিল ঠিকই। শুধু অপূর্ণতা ছিল একটি সন্তানের। এর জন্য নিজের স্বামীকে করিয়েছেন আরেকটি বিয়ে। আর নিজে সরে এসেছেন তাদের জীবন থেকে। এতে কমেনি ভালবাসা। তিনি বললেন, ভালবাসা মানে শুধু প্রাপ্তি নয়, ভালবাসার মানে হলো- সেই মনের মানুষের জন্য ত্যাগ স্বীকার করা। এটি হচ্ছে অনুভূতির বিষয়। এই অনুভূতি সারা জীবন মনের মধ্যে থাকে। আমি এখনও আমার স্বামীকে অনেক বেশি ভালবাসি এবং সারা জীবন ভালবাসবো। আমি প্রতিটি মুহূর্ত থাকে অনুভব করি। সে যেন আমার সঙ্গেই আছে। এখন আমার শুধু একটাই চাওয়া, আমি মরে গেলে সে যেন আমার কবরে একটু মাটি দেয়। এই কথাগুলো ছিল এক বৃদ্ধার। যে নিজের ভালবাসার মানুষকে নিজে দাঁড়িয়ে থেকে অন্যের সঙ্গে বিয়ে দিয়েছেন শুধু একটি সন্তানের জন্য। তিনি বললেন, তিনি কখন থেকে তাকে ভালবাসেন তিনি নিজেও জানেন না। পাশাপাশি বাসা ছিল তাদের। ছোটবেলা থেকেই খেলাধুলা করা, স্কুলে যাওয়া সব একসঙ্গে। মনের অজান্তেই তখন তৈরি হয়ে গেছে ভালবাসা। একজনের জন্য আরেকজনের টান ছিল প্রবল। সেই সময় থেকে শুরু হয় প্রেমের কাহিনী। শত বাধা-বিপত্তির পরও এ কাহিনীর পরিণত হয় বিবাহবন্ধনে। সুখে চলতে থাকে তাদের জীবন। তাতে যে কত ভালবাসা জড়ানো। প্রতিটি মুহূর্তে ছিল মনের মণিকোঠায় জড়ানো। এখন এসব কেবলই স্মৃতি। তবে তিনি এখনও স্বপ্ন দেখেন সেই স্মৃতিগুলোর বাস্তবতা নিয়ে। ৩০ বছরের সংসার সব দিক থেকেই সুখ ছিল শুধু একটি বিষয় ছাড়া। সেটা হলো একটি সন্তান। যেটি গত ২৯ বছরের দিতে পারেননি তিনি। সেই স্মৃতিগুলো আওড়াতে আওড়াতে তিনি বলেন, আমার ছোটবেলার খেলার সঙ্গী ছিল ওই মানুষটি। সারাটা দিন আমাদের যেতো খেলা আর ঝগড়াঝাটির মধ্য দিয়ে। তবে কখন যে আমাদের এই ভালবাসা সম্পর্কের শুরু- সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না। আমি যখন নবম শ্রেণীতে পড়ি; তখন আমাদের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। তখন যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। আর তাকে যদি আমার দেখার ইচ্ছে হতো তাহলে বাসার বারান্দায় দাঁড়াতাম, যখন সে বাসা থেকে বের হতো সেই সময়। আমাদের পরিবার খুব পর্দানশীন হওয়ায় যখন চাইতাম বাসা থেকে বের হতে পারতাম না। তবুও সুযোগ পেলেই চেষ্টা করতাম দেখা করার। আমাদের জন্য কোন একটি দিন শুধু ভালবাসা দিবস ছিল না। আমাদের কাছে প্রতিটি দিনই ছিল ভালবাসা দিবস। এভাবে চলতে থাকে সম্পর্ক। তবে এ সম্পর্কে পরিবারের কারও মত ছিল না। সবার আড়ালে গড়ে উঠেছিল আমাদের এ সম্পর্ক। এইচএসসি পাস করার পর আমি আর পড়ালেখা করিনি। তখন আমি একটা চাকরি করতে শুরু করি। এর কিছুদিন যাওয়ার পরই পরিবারের কাউকে না জানিয়ে আমরা বিয়ে করে নতুন সংসার শুরু করি। সংসার জীবন খুব ভালই কাটছিল। বিয়ের পর অনেক জায়গায় ঘুরতে যাই আমরা। দেশের এমন কোন জায়গা নেই যেখানে আমরা ঘুরতে যাইনি। এর মধ্যে সবচেয়ে বেশি যেতাম কক্সবাজারে। কাজের মধ্যে একটু ফাঁক পেলেই চলে যেতাম সেখানে। এমনকি আমাকে নিয়ে হজও করেছেন তিনি। কখনও মা হতে পারবেন না- এ জন্য তিনি অনেক চিকিৎসা করান, দেশের বাইরে যান কিন্তু সব জায়গা থেকেই এক উত্তর, তিনি মা হতে পারবেন না; তা জেনে ধর্মপ্রাণা সেই রমণী স্বামীকে অনুরোধ করতে শুরু করলেন আরেকটি বিয়ে করার জন্য। কিন্তু কিছুতেই রাজি করাতে পারছিলেন না তার স্বামীকে। অনেক চেষ্টার পর তার স্বামী বলেন, ঠিক আছে আমি বিয়ে করবো শুধু তোমার জন্য। তারপর বিয়ে করান স্বামীকে। তখন ভাবলেন, এভাবে তাদের সঙ্গে থাকা ঠিক নয়। যদি তিনি থাকেন তাহলে তাদের সম্পর্ক ভাল হবে না। যে মেয়েটি বউ হয়ে এসেছে, সে মেয়েটি এ ব্যাপারে তাকে দোষারোপ করবে। তাই তিনি চলে যান সংসার থেকে। দূরে থেকেও যেন খুব কাছে। সর্বক্ষণ যোগাযোগ হচ্ছে স্বামীর সঙ্গে। কখন কি করছেন, কখন কি খাচ্ছেন, সব খবর আদান-প্রদান হচ্ছে। তাদের এখন একটি মেয়ে সন্তান আছে। বৃদ্ধা বলেন, আমার এখান থেকে চলে আসার অনেক কারণ আছে। মেয়েটি একটু বড় হলে আমি আবার আমার সংসারে চলে যাবো। আর তার থেকে দূরে থাকা মানে ভালবাসা কমে যাওয়া নয়। বরং এখন আমাদের ভালবাসার আরও বেড়েছে- কথায় আছে না দূরত্বে প্রেম প্রগাঢ় হয়।

দৃষ্টি আকর্ষণ: বিভিন্ন পত্রিকা, ওয়েবসাইট ও ব্লগ পেজ ঘুরে ঘুরে আমরা বিশ্ব ভালোবাসা দিবস স্পেশাল একটি পেজ তৈরি করেছি। পেজটি দেখতে এখানে ক্লিক করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×