somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

গরিবি আমার অহংকার হয়েই থাকুক...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুখের সময় হাত বাড়ালেই সবাই বন্ধু হয়ে যায়। হয়ে যায় আপন মানুষ। কেউ একান্ত। আবার কারো প্রিয় তালিকাতেও সেট হয়ে যায় নিজের নাম।

ভুল মানুষেরই হয়। কিছু ভুল ইচ্ছায়, আর কিছু ভুল মানুষ নিজের অজান্তেই করে থাকে। বর্তমানে ভুলের গুরুত্বও মানুষ টাকার উপরই করে। টাকাওয়ালা মানুষের কোন ভুলই ভুলের মধ্যে পড়ে না। আর গরীবলোকের সামান্য ভুলটুকুই হিমালয়সম হয়ে উঠে সমাজে। তাই হয়তো সবাই টাকার পিছনে ছুটে। ছুটতে ছুটতে নিজের বিবেক আর মানবিকতাও হারিয়ে ফেলে কোন এক সময়।

যেকোনো মূল্যে টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সুন্দরী নারী চাই। মানুষকে ভাগ করে ফেলি খুব সহজেই। মানুষকে দিন দিন অন্য কিছু ভাবতে শুরুকরে দেই। কাউকে ক্ষমতাধর হাতী- কাউকে হিংস্র বাঘ-হাঁয়েনা, ছাগল, ভেড়া, কুত্তা, বিলাই কোন কিছুই আর বাদ রাখি না। কখনো কখনো শুধু টাকার জন্যই মানুষকে আল্লাহ বা ভগবানের সাথেও তুলনা করে ফেলে কেউ কেউ!

সব কিছুর মূলে টাকা। এর জন্যই মনে হয় কবিরা টাকাকে অনর্থের মূল বলেছেন। কিন্তু বর্তমান সমাজে টাকাই সব। যার টাকা আছে- তার কাছে পৃথিবী ছোট্ট একটা গ্রহ মাত্র। আর যার কাছে টাকা থাকেনা- তার কাছে যেন নিজের গ্রামটাকেইে মনে হয় সমগ্র পৃথিবী।

যতো কথাই বলি আর যতই অনর্থ বানাই টাকাকে, আসলে কিন্তু প্রকৃতপক্ষে টাকা ছাড়া জীবনটাই অচল। সচল থাকেনা যেন কিছুই- প্রিয়ার ভালোবাসা, সন্তানের শ্রদ্ধা, বউয়ের আদর আর সমাজে মূল্যায়ন সবই শেষ। সব কিছুতেই নিজেকে মূল্যহীন করে তুলে, টাকাহীন মানুষের মূল্য খুঁজে পাওয়া যায় না। আমাদের সমাজ কারো গুণ দেখে মূল্যায়ন করতে জানেনা। যার যতো টাকা আছে তার ততো মূল্য-গুরুত্বপূর্ণ মানুষ তারাই সমাজের।

টাকার প্রয়োজন অবশ্যই আছে, থাকবে এবং অপরিসীম। তাই বলে কি টাকায় ব্যক্তির মূল্যায়ন করা ঠিক...? টাকায় মানুষকে ভাগ করা কতোটা যৌক্তিক...? সমাজ থেকে বৈষম্য কি দূর হওয়ার কোনো সম্ভাবনা আছে...? মানুষ কি কখনো শুধু মানুষ হিসেবে পরিচিতি পাবে...? দূর হবে কি সমাজ থেকে মানুষের এই বিভাজন...?

আমি গরীব বলেই হয়তো এসব ভাবছি। যদি আমারও অঢেল টাকা থাকতো, তাহলে হয়তো আমিও তখন এগুলো ভাবতাম না। মনেই হতো না এগুলো। কারো মুখে এসব শোনে উল্টো বলতাম- শালা আঁদার ব্যাপারী হয়ে জাহাজের খবর খুইল্যা বইছে;!

গরিবি আমার অহংকার হয়েই থাকুক....
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×