ভাবনার জাল
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু, সে'তো অনিবার্য
এ'যে অবধারিত লিখন প্রতিটি জীবনে,
মৃত্যু আমাকে ভাবায় না, করতে পারেনা কাবু
হইনা বিচলিত কখনওই ভেবে নিজের মৃত্যুকে;
মরতে হবেই একদিন যখন জন্মেছি পৃথিবীতে।
আমি সদা থাকি চিন্তিত
তিল তিল করে গড়া স্বপ্ন-যেটুকু সম্মানে
নিজের অবস্থান পেরেছি করতে,সে-মর্যাদাটুকু
হারিয়ে না-ফেলি, নষ্ট যেনো না হয় কোনভাবে;
তাহলে যে হারাবার থাকবেনা বাকি কিছু ভবে।
মানুষ আমি অতি সামান্য
সুনাম কিংবা সুখ্যাতি রটেনি চারিদিকে,
আচার-আচরণ কথাবার্তা সদ্ব্যবহার কর্মে শুধু
মানুষই ভাবে লোকে, সেখানে'ই তৃপ্তি-অনুভবে
গর্বিত- হই যে অতুল্য পশু জানোয়ারের সাথে।
মানুষে আমি সকল প্রাপ্ত,
দেখেছি অর্থ-ভারে দম্ভ-ক্ষমতার দাপটে
মানুষ'ই ভাবছে না মানুষকে!সামনাসামনি তবু
দুর্বল করছে কুর্নিশ ঘৃণা পোষে চিরদিন অন্তরে;
তবে'যে বিফল সব জীবনের ষোলো আনা মিছে।
ভাবনার জাল বুনি নিত্য
আমারও হয় ভুল পূঁজি সত্য, কোনভাবে
কারো মনে যদিবা দুঃখ লাগে- তাহলে-কি কভু
শুধিতে পাবো ক্ষমা- কখনো কি কোন সুযোগে!
ক্ষণেক্ষণে পুড়ি খুব দোষী খুব নিজেকে ধিক্কারে।ছবিটি এবারের শীতে মুঠোফোনে তুলেছিলাম কোনোএক কোয়াশা ঘেরা সকালবেলায়।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন