
আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে দাগী আসামীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আর একজন মুক্তিযোদ্ধাকে ব্লগে মন ভরে লিখতে দিচ্ছেন না! কেন আপনারা এমন করছেন? আমার নিজের'ই সহ্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। তাহলে চাঁদগাজীর কি মনের অবস্থা হচ্ছে! যিনি ব্লগ ভালোবাসেন, তাকেই প্রথম পাতা থেকে দূরে রাখা হচ্ছে! একজন ভালো ব্লগারকে আর কতদিন অবহেলা করা হবে? আপনারা বুকে হাত রেখে বলেন, চাঁদগাজী অযোগ্য? অদক্ষ? উনি শক্তিশাকলী ব্লগার নন? তাকে যদি বারবার ব্যান করা না হতো- তাহলে আজ সামুতে সবচেয়ে বেশি পোষ্ট থাকতো তার, সবচেয়ে বেশি মন্তব্য থাকতো তার এবং সবচেয়ে বেশি মন্তব্য পেতেনও তিনি। অর্থ্যাত তিনি সামুর সেরা ব্লগার।
আমি প্রতিদিন ব্লগে এসে খোঁজ নিই,
উনাকে ব্যান মুক্ত করা হলো কিনা। না মাসের পর মাস গিয়ে বছর পার হয়ে যাচ্ছে, তাকে মুক্ত করা হচ্ছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। গত কয়েক মাস ধরে মনে হচ্ছে, ব্লগে কোনো মডারেটর নেই। মডারেটর থাকলে, নিশ্চয়ই তাকে সকল প্রকার ব্যান থেকে মুক্ত করা হতো। আমাদের দেশে শুধু অন্যায়'ই হয়। তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। অথচ তসলিমা কোনো খুনখারাবি করেন নাই। এদিকে দেশে দুষ্ট লোকের অভাব নেই। তারা বহালতবিয়তেই আছে! কি আজব নিয়ম! ব্লগ পরিচালকের ভাবটা এরকম, আমি বাড়ির মালিক। এখন আমি আমার ভাড়াটিয়াদের কষ্ট দিবো। পানি বন্ধ করে দিবো। রাত আটটা না বাজতেই মেইন গেট বন্ধ করে দিবো। গ্যাস বন্ধ করে দিবো। মানে স্বেচ্ছাচারিতা করিব। কারণ আমি বাড়িওলা। ব্লগ মডারেটরকে হতে হয়- দারুন বুদ্ধিমান এবং নিরপেক্ষ। পক্ষপাতিত্ব করলে ব্লগারের সর্বনাশ হয়।
আর কয়েকদিন পর ইদ!
কবি নজরুলের একটা জনপ্রিয় গান আছে, ''আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে/ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ''। আমি ইদের দিন চাঁদগাজীকে সব রকম ব্যান মুক্ত দেখতে চাই। চাঁদগাজীর সাথে সব সময় অন্যায় হয়েছে। ব্লগ ভাগ্যটা চাঁদগাজীর সব সময় খারাপ। ''আমার ব্লগ'' নামে একটা ব্লগ ছিলো, সেই ব্লগেও চাঁদগাজী সুন্দর ও আনন্দ নিয়ে ব্লগিং করতে পারেন নাই। উনি একা একঝাক অশুভ শক্তির সাথে লড়াই করে গেছেন। বারবার তাকে অন্যায় ভাবে থামিয়ে দেওয়া হয়েছে। ইহা অত্যন্ত দুঃখনক। সূর্যকে দমিয়ে রাখা যায় না। চাঁদগাজী এখনও চোখের প্রচন্ড সমস্যা নিয়ে ব্লগিং করে যাচ্ছেন! তাকে স্যলুট না দিয়ে পারা যায় না। উনি একজন রাজনীতি বিশ্লেষক। আন্তর্জাতিক বিষয়ে তার অগাধ জ্ঞান। চাঁদগাজী একজন শক্তিমান ব্লগার। পুরোনো ব্লগারদের সাথে দেখা হলে, জানতে চায়- চাঁদগাজী কেমন আছেন? সামুর প্রান চাঁদগাজী।
চাঁদগাজী একজন রক্ত মাংসের মানুষ।
তার রাগ আছে, জিদ আছে, ভালোবাসা আছে। আছে তীব্র দেশপ্রেম। চাদ্গাজী একজন আজীবন যোদ্ধা। উনি এখনও জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। এই সামুতেই শুধু মাত্র তার কারনের জামাত শিবির মাথাচারা দিয়ে উঠতে পারে নাই। অথচ এই সামু ব্লগ তাকে অবহেলা করেই যাচ্ছে। অনেক হয়েছে, এবার থামুন। একজন মানুষকে আর কত যন্ত্রনা দেবেন? থামুন। এবার তাকে শান্তিতে ব্লগিং করতে দেন। কত দুষ্টলোক সামুতে আবোল তাবোল লিখে যাচ্ছে। আর একজন জ্ঞানী মানুষকে আপনারা ব্লগিং করতে দিচ্ছেন না। ক্রিমিনালরা সামুতে লিখবে আর একজন গ্রেটলোক, গ্রেট ব্লগার সামুতে দিনের পর দিন ব্যান থাকিবে এটা কেমন কথা? না না, এটা অন্যায়। প্রয়োজনে আমাকে ব্যান করে চাঁদগাজীকে প্রথম পাতায় আসতে দেন। আমি লিখতে জানি না। আমার লেখা মানেই অগোছালো এবং বিশ্রী রকম। চাঁদগাজী দেশের সমস্যা ও সমাধানের কথা লিখেন। তার লেখা সমাজের আয়না।
আমি একজন পুরান ব্লগার।
সামুর প্রতি কিছু দাবী আমি করতেই পারি। সামুর অনেক কিছুর সাক্ষী আমি। নিরপেক্ষ ভাবে বলি, চাঁদগাজী একজন ভালো মানুষ। মানবিক মানুষ। দেশপ্রেমিক। মানুষের প্রতি তার ভালোবাসা সীমাহীণ। সবচেয়ে বড় কথা উনি একজন সৎ এবং বুদ্ধিমান মানুষ। উনার দোষ উনি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারেন না। মুখের উপর উচিৎ কথা বলে দেন। উনি এতটাই প্রজ্ঞাবান যে অল্পতেই মানুষের মাথায় ঢুকে যান এবং মানুষের মন্দ দিক গুলো সম্পর্কে অবগত হয়ে যান। এই মুহুর্তে আমার আর্জি সসম্মানে চাঁদগাজীকে সকল প্রকার ব্যান থেকে মুক্তি দেওয়া হোক। সামুতে তার পাঠকের সংখ্যা কম নয়। সামুতে তার অবদান কম নয়। আসুন, আমরা সকলে মিলে ব্লগটাকে প্রানবন্ত করে তুলি। আমি আজও বিশ্বাস করি, লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। জয় বাংলা। সকলকে অগ্রীম ইদের শুভেচ্ছা। ইদ মোবারক।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




