বিধি রে.... ও ও বিধি.....!! আমার নয়ন জোড়া শ্রাবণের নদী.... বইছে নিরবধি।। কেন বিধাতা চোখের ভিতর- ভরলে এতো পানি....বইছে নিরবধি। আমার নয়ন জোড়া শ্রাবণের নদী.... বইছে নিরবধি।।
শেঁউড়া হয়ে ভাসছি স্রোতে- নাই ঠিকানা ঘর, কূল হারা কলঙ্ক দিয়া- করলো সবাই পর।। অন্তর নামের যন্ত্র একখান দিয়া বুকের ভিতর, পিরিতের আগুন ধরাইয়া নিলা না আর খবর। সেই আগুনে এখন আমি পুড়ছি দিন রজনী। বইছে নিরবধি, আমার নয়ন জোড়া শ্রাবণের নদী.... বইছে নিরবধি।।
অদৃশ্য এক হিয়া দিলা দরদ ভইরা তাতে, মায়ার ছলে সব হারাইলাম- নিঃস্ব দুনিয়াতে।। দুই চোখে সব ঝাপসা লাগে অন্ধকার পৃথিবী, বুঝল'না কেউ আমার ব্যথা- নাই একজন দরদি। দুঃখের কোঠায় লিখলে শুধু- সুখের ঘরটা খালি। বইছে নিরবধি, আমার নয়ন জোড়া শ্রাবণের নদী.... বইছে নিরবধি।। কেন বিধাতা চোখের ভিতর- ভরলে এতো পানি...বইছে নিরবধি। আমার নয়ন জোড়া শ্রাবণের নদী... বইছে নিরবধি।। বিধি রে.... ও ও বিধি....
আমি শিল্পী বা সুরকার নই, আমার লেখা গানগুলো নিজের সুরে গেয়ে রাখি নিজের তৈরি করা সুরের জানান দিতেই, যদি কারো মনে সামান্য ভালো লাগা জাগাতে পারে তবেই আমার আনন্দের ব্যাপার, চেষ্টার সার্থকতা, আমার অনুপ্রেরণা। বিরক্তিকর মনে করলে ক্ষমা করবেন নিজগুণে।
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০
শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়। ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬
এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন
জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন