somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

আমি আর কাঁদব না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ময়না পাখিটি আমাকে ছেড়ে-
আমার সীমানা ছাড়িয়ে চলে গেছে বহুদূর...
তা প্রায় ষোলো বছর পার হতে কিছুদিন বাকি;
তার পর থেকেই রাতের সাথে আমার সখ্যতা!

মাঝেমধ্যেই ঘুমভেঙে যায় মাঝরাতে-
প্রিয়া হারা মনটাতে অনুভূত হয় ভীষণ শূন্যতা,
হুহু করে কেঁদে ওঠে আমার অন্তর মন;
সেই রাতে আর ঘুমুতে'ই পারিনা।
বিছানা ছেড়ে নীরবে বেরিয়ে আসি বারান্দায়,
কখনওবা বসে থাকি মুক্ত ছাঁদে,
অন্ধকার কিংবা জ্যোৎস্না রাতের আকাশ দেখি।

আজ বারান্দায় বসেছি চেয়ার পেতে,
ভাবছি হারানো ময়না টিয়া বুলবুলির কথা।
দূরের চাঁদটির সাথে একাই বলছি কতইনা কথা!
অজান্তেই বেরিয়ে আসছে যেন-
হৃদয় ঘরে জমে থাকা দুঃখ বেদনা ভরা কষ্ট,
আর কিছু সুখ মিশানো ফেলে আসা দিনের স্মৃতিকথা;
এক এক করে আমি সবই বলে যাই-
চাঁদটি শুধু শুনে যায় মুগ্ধ শ্রোতা হয়ে, বলেনা কিছুই।

আজ, ময়না পাখিটার কথা খুব মনে পড়ছে...!
জানিনা পাখিটি কেমন আছে, কি করছে এখন,
শীতের মাঝরাত, ঘুমিয়েই থাকবে, গভীর ঘুমে।
মনের কোণে যদি হয় তো ঠাঁই আমার নাম,
হয়তো এখন ভেঙে'ই গেছে ঘুম তারও;
ময়নার সাথে যে মনটা'র ছিল ভীষণ যোগসাধন,
নিশ্চয় লেপ মুড়িয়ে ভাবছে আমার'ই কথা...!
ফেলে যাওয়া স্মৃতিকথা ভাবতে ভাবতে-
হয়তো গড়িয়ে পড়ছে ফোটা দুই অশ্রু গাল বেয়ে।
তাই বুঝি আজ মনটা আমার হয়েছে এত উদাসী,
হারিয়ে গেছে চোখের ঘুম, মনের সব ক্রান্তি...!
নাহ! কিছুই ভাবতে পারছিনা আর...
মাথা'টা কেমন যেন যন্ত্রণা করছে খুব...!
স্তব্ধ মন ওই অর্ধ বাঁকা চাঁদটির দিকে তাকিয়ে...।
সত্যিই কি সে আমাকে এখনও ভাবে...?

দেখেছিলাম ওই চোখের দিকে তাকিয়ে সেদিন-
আগের মতোই গভীর মুগ্ধতা লেগে আছে তাতে!
চোখদুটি যেন আমাকে দেখেই বলতে চেয়েছিল-
ময়না পাখিটি যে আজও ভালোবাসে আমায়!
ঠিকই ভাবে এখনও মনে মনে-
সোহাগিনী হয়ে দেয় সোহাগ অতি গোপনে...।
এই তো কিছুদিন আগের কথা...!
চঞ্চলা হরিনীর মতই একসঙ্গে হেঁটেছে কিছুক্ষণ,
কত কথাই'তো বললো চোখে রেখেই চোখদুটো!
এখনও আমাকে মনে হলে চোখ ভাসে তার শ্রাবণে!
মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম দুইজনে অনেকক্ষণ,
অনেক কথা বলে গেল হাসি-মুখে....!
মুগ্ধ শ্রোতা হয়েই শুনেছি, দেখছিলাম মুগ্ধতায়-
আষাঢ়ের ভারী আকাশ হয়ে উঠছিল দুচোখ,
ঘন কালো মেঘেরা হয়েছিল জমাটবদ্ধ-
এখনওই হয়তো ঝরবে বৃষ্টি হয়ে...!
হ্যা, ঠিকই পড়েছিলাম ওই মনের কাব্য-
প্রিয়া মোরে ভালোবাসে এখনো আগের'ই মত...।

অবাধ্য চোখদুটো কোনো কথাই শুনছে না আর,
ভীষণ জোড়ালো বায়না আজ কাঁদবে বলে...!
কিন্তু! আমি আর কাঁদব না।
কাঁদতে চাই না আর কোন মিথ্যে মায়ার ছলে,
আমি আর ভাববো না তাকে, খুঁজব না কখনো;
কাঁদবো না আর কখনোই তাকে হারানোর কষ্টে,
ফাঁসতে চাই না আর কারো মায়া জালে...।
আমার মতো থাকবো আমি, নিজেকেই কেবল ভাববো;
দেখবো রাতের চন্দ্র তারা, একাকীত্ব ভুলে হাসবো।


_______
পরনো'কে একটু ঘষে নিয়েছি মাত্র, ছবিটি গুগল থেকে পাওয়া ও কৃতজ্ঞতা শিল্পীর তুলিতে, এডিট করেছি লেখাটুকুই মাত্র।
মূল- ২১ জানুয়ারি ২০১৭'ইং,
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×