যখন আমার খুব রাগ ওঠে, ইচ্ছা করে দেয়ালে খামচে ইনফ্রাসোনিক শব্দে সবার কানে তালা লাগাই। ইচ্ছা করে শিশুর তুলতুলে গালে আদর করার ভান করে নখ ফুটাই। যে গিরিবাজ কবুতরটা দেখি প্রতিদিন ক্লাসে যাওয়ার সময়, রাগ উঠলে ইচ্ছা করে ওটার ঘাড়টা মটকিয়ে দেই... কিসের এত অহঙ্কার! পায়ের কাছে আদর নিতে আসা প্রিয় বেড়ালটাকেও ফুটবল বানিয়ে খেলতে ইচ্ছা করে। রাস্তায় আসার সময় কফির খালি কাপকে রুমের ওয়েস্টবাস্কেট পর্যন্ত আসার সুযোগ না
দিয়ে ঘৃণা ভরে রাস্তায়ই ফেলে আসতে ইচ্ছা করে... বরং অনেক অনেক অনেক খালি কাপ কিনে এনে রাস্তায় ছিটালে আরও ভালো, রাস্তার কান্না রাগী আমার কানে গানের মতই লাগবে তখন।বিছানায় পড়ে থাকা হেডফোনের নরম তার কাঁচি দিয়ে কুচকুচ কাটতে ইচ্ছা করে,সারারাত ধরে লেখা প্র্যাকটিকাল খাতা কাপড়ের সাথে বালতিতে ভিজিয়ে রাখতে ইচ্ছা করে,
তাও আমি রাগ উঠলে কিছুই করিনা,কেননা আমার মায়া বেশি।আর সবার আগে আয়নায় দেখা আমাকেই রক্তাক্ত করে ফেলতে ইচ্ছা করে।
নিজের প্রতি ভালোবাসাই আমাকে এইসব বেড়াল,কবুতর,মানুষ,খাতা,সুন্দর রাস্তা এদের ভালবাসতে বাধ্য করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




