বৃষ্টি!
আদিকাল থেকে আকাশের চোখ থেকে ঝরে।
বৃষ্টি!
পরিযায়ী পবিত্র জলধারা
খরা-প্রান্তর, দূর লোকালয়ে গোসলের গান।
বৃষ্টি!
শব্দের এক শৈল্পিক ঘনঘটা,
ঘোর রৌদ্রের ঢামাঢোলে
পলকেরও কম স্থায়ী শান্তি বিলাসের নাম।
কৃষকের চোখে ফসলের মোহ
উৎকট জল ধাপানো বন্যার ডাক
মাটি ফুঁড়ে উঠা সোঁদা গন্ধ
অবিশ্রান্ত ঘনঘোর কষ্টের নাম, বৃষ্টি।
ছুঁতো পাওয়া ছাত্রের সুখ
নঁকশী কাঁথার মাঠে শিল্পিীর ঘর
অতীতের বেড়াজালে ঝুলানো গল্প
ব্যবসা গোটানো অচল সময়ের নাম, বৃষ্টি।
ঘরবন্দী মানুষ ও মানুষীর ক্ষণ
মুড়ি-সরিষার ঘন্ট অথবা জীবিকার বাঁধা
গরম চায়ের কাপ অথবা মেঝের সাগর।
এইসব তৃপ্তি বিলাস অথবা অনাহারী পেটে আঁকা
জীবন্ত চিত্রের নাম, বৃষ্টি।
বৃষ্টি!
অবশেষ উদাসী বিকেল
শেষ রৌদ্রের ঘ্রাণ ছোঁয়া কবির কবিতা ।
ছবিঃmahfuz.wordpress.com
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।