ইদানিং প্রায়শই একটা প্রশ্নের সম্মুখীন হই,
ভাই কেমন আছেন?
সঃভাবতই উত্তর দেই ভাল আছি ভাই।
সেকেন্ড প্রশ্ন আসে, ভাই ভাবি কেমন আছে?
আমি ভিমরি খেয়ে পরি, কি বলেন এইসব !!
উত্তর আসে আরে ভাই ভাবি মানে আপনার গার্লফ্রেন্ড এর কথা বলছি আর কি।
আমি লজ্জায় মাথা নাড়ি, না ভাই কোন গার্লফ্রেন্ড নাই ।
কি বলেন লজ্জার কি আছে, আরে ভাই আমার এলাকার ছোট পোলাপান প্রেম এর হ্যাট্রিক মারতাছে, আর আপনে আমার লগে মশকরা করেন।
না ভাই মশকরা করি না, সত্যিই তেমন কেউ নাই।
আবার তিনি বলেন, ভাই মজা লন আমার লগে, আমারে এত পর ভাবেন কেন ?
না ভাই সত্যিই নাই, থাকলে বলতাম।
তারপর তিনি রাগ করে বসেন, আমাকে পর ভেবে রাগ করে চলে যান, আর আমি বসে বসে নিধিরাম সর্দার এর মত মাথা চুলকাই।। ভাবি কি হল !!!
আবার এখন সম্পর্ক বাচাতে এইরকম কেউ প্রশ্ন করলে, বলি জি ভাই ভাবি ভাল আছে ।
তিনি হাসিমুখে মাথা নারেন, ভাল তো থাকবেই ভাই আপনাদের দিন, তা আমাদের তো ভুলেই গেছেন, কোন খবর রাখেন না। রাখবেন কেমনে গার্লফ্রেন্ড এর খবর রাখতে রাখতেই তো দিন কাবার হয়ে যায়।। না ভাই সত্যিই অনেক পর করে দিলেন।
তারপর তিনি রাগ করে বসেন, আমাকে পর ভেবে রাগ করে চলে যান, আর আমি বসে বসে নিধিরাম সর্দার এর মত মাথা চুলকাই।। ভাবি কি হল !!!
বর্তমান এই মাল্টি প্রেমের যুগে কি যে করব তাই বুজে উঠতে পারি না !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



