somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান দেশের পরিস্থিতি ও কিছু প্রশ্ন।।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল ও সংজ্ঞাতের রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না, হরতালে কখনোই একটি সমস্যার সমাধান নেই, জামাত-শিবিরকে অবশ্যই এই পদ্ধতি থেকে দূরে সরে আশা উচিত।
কিন্তু আমাদের সরকারও কি নীতি গ্রহন করেছে তাও পরিষ্কার নয়। ছাত্রলীগ- যুবলীগ সারাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে, তার ফিরিস্তি বলে শেষ করা সম্ভব নয়, আমার তা আজ বলার কোন ইচ্ছেও নেই। আজ-কাল দেখছি পুলিশ ও ছাত্রলীগ কাঁধে কাঁধ মিলিয়ে জামাত-শিবির ও অন্যান্য ইসলামী দলগুলোর উপর চরাও হচ্ছে, এমনকি পুলিশের সামনে তারা নির্দয়ভাবে পেটাচ্ছে যাকে-তাকে।
একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রযন্ত্রের আচরণ কখনোই এমন হতে পারে না। শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন এর প্রতি আমার সমর্থন প্রথম থেকেই ছিল, কিছু প্রশ্ন করেছিলাম তখন আমি তার উত্তর আমি এখনও খুজে পাইনি। আমি যা আশংকা করেছিলাম তা যেন সত্যি না হয়, তাই আমার মহান রবের কাছে প্রাথনা করি।
আজও আমার মনে কিছু প্রশ্ন ভিড় করেছে, সেইগুলো হলঃ

১, শাহবাগের আন্দোলন ছিল রাজাকারদের নিধন করার আন্দোলন, সেখানে কেন আজ জামাত-শিবির এর নিষিদ্ধ করার ডাক দেয়া হয়েছে।।
**আমি জামাত-শিবির এর সমর্থক নই, কিন্তু একটি দলকে নিষিদ্ধ করা কখনোই একটি গণতান্ত্রিক সরকারের যৌক্তিক কাজ বলে আমি মনে করি না।
২, কাদের মোল্লা, সাইদির রায় দিয়ে প্রক্রিয়াটি মাত্র শুরু হয়েছে, আমাদের দেশে আরও অনেক রাজাকার আছে সবার শাস্তি কি নিশ্চিত করতে পারবে এই সরকার?? আমার পরামর্শ হচ্ছে একটি জরিপ করে সারাদেশের সকল রাজাকারের তালিকা করা হোক, যেন একটি স্বচ্ছ বিচার করা সম্ভব হয়। আমরা কলঙ্কমুক্ত হতে চাই আমাদের কলঙ্কমুক্ত হতে দিন।
৩। আমি যতদূর জানি কাদের মোল্লা সাইদি থেকে আরও বড় মাপের রাজাকার,আমার প্রশ্ন হল, কাদের মোল্লার যাবজ্জীবন হলে সাইদির ফাঁসি হয় কি করে ??
৪। দুইদিন আগে ইসলাম ধর্ম ও আমার নবী ও আল্লাহ্‌ এর অবমাননার প্রতিবাদে প্রতিবাদ বের করেছিল সাধারন মানুষ, সেইটা কোন জামাত-শিবির এর মিছিল ছিল না। এইটা ছিল সাধারন মানুষের ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। কেন তাতে আমার বাপ-দাদার বয়সী বুড়ো মানুষদের পুলিশ খুন করল??
৫। আমার বাবা একজন নিরীহ ধর্মভীরু মানুষ, তিনি হজ পালন করেছেন নামাজ রোজা করেন। উনার দাঁড়ি আছে পাঞ্জাবি-পায়জামা পরেন, তিনি আজ কেন রাস্তায় চলাফেরা করতে ভয় পান?? কেন লোকজন দাঁড়ি কামিয়ে ফেলছে, পাঞ্জাবি-পায়জামা পরা ছেড়ে দিচ্ছে?
সেইদিন আমার এলাকার এক ছোটভাই আমাকে প্রস্ন করছিলো ভাই আমিতো মাদ্রসায় পড়ি রাস্তায় বের হলে পুলিশ আমাকে যদি মারে, আমাকে ধরে নিয়ে যায় আমি কি করব? আমি কোন জবাব দিতে পারিনি নির্বাক হয়ে তাকিয়ে ছিলাম, আপনাদের কাছে কোন জবাব থাকলে দয়া করে দিয়েন প্লিজ।

***এখন সন্ত্রাসীদের হাতে অস্র থাকলে ভয় লাগে, পুলিশের হাতে থাকলেও ভয় লাগে, সরকারের কাছে আমার অনুরধ পুলিশবাহিনীকে কোন রাজনৈতিক কাজে ব্যাবহার করবেন না, দয়া করে আমাদের(সাধারন জনগণের) শান্তি রক্ষাকরার জন্য ব্যাবহার করুন এই সোনার বাংলা আমাদের সবার আসুন আমরা সবাই তাকে রক্ষা করি কোন শক্তিই যেন আমার দেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে না পারে এর বিপক্ষে যে শক্তিই হোক না কেন তাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। মহান রাব্বুল আলামিন যেন আমার দেশকে সকল অপশক্তির হাত থেকে রক্ষা করেন, আমীন।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×