somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরৎচন্দ্রকে এত ভালো লাগার কারনাবলিঃ-

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাতজোরে শরৎচন্দ্রের সমস্ত রচনার সমগ্র হাতে পেয়েছি এবং এ কয়দিন এ নিয়েই আছি। শরৎচন্দ্র আমার খুবই প্রিয় একজন লেখক, স্কুলে থাকাকালীন মহেশ পড়েছিলাম- পড়েছিলাম বিলাসী, সে সময় আমি সেবা প্রকাশনীর- তিন গোয়েন্দার মহাভক্ত ছিলাম, রাতদিন তাহা নিয়াই মাতিয়া থাকিতাম, আমার বাপ আমার এই অবস্তা দেখে একদিন একখানা বই পড়ে দেখেছিলেন তিন গোয়েন্দার, সে বই পড়ে তিনি আমাকে কিছু বলেন নাই কিন্তু পরের দিনই আমাকে কিনে দিয়েছিলেন শরৎচন্দ্রের শ্রীকান্ত নামক বইটি, সে থেকেই শরৎবাবুর যে লেখা আমি হাতে পেয়েছি তা অন্তত দুইবারের কম না পড়িয়া ছাড়ি নাই।

আমি অত পড়ুয়া না হলেও নিতান্ত কম লেখকের বই পড়ি নাই, রবীন্দ্রনাথ, সমরেশ, শীর্ষেন্দু, হুমায়ুন, জাফর ইকবাল, আনিসুর রহমান আরও অনেকে সবার নাম এই মুহূর্তে মনে পড়ছেনা, তবে এদের লেখা আমি মনোযোগ দিয়ে পড়ি আর এদের অসংখ্য লেখাই আমি পড়িয়াছি।

শরৎচন্দ্রের সাথে ইহাদের বিস্তর ফারাক, তিনি জাতিতে হিন্দু ছিলেন, কিন্তু নিজের জাতির অসম্মানের কথা প্রকাশ করতে তিনি কুন্ঠিত হন নাই , তার প্রায় রচনায় তিনি উচু জাতের-নিচু জাতের প্রতি অন্যায় অবিচারের কথা বলেছেন, তিনি মেয়েদের বাল্যবিবাহের নামে হিন্দু-সমাজে যে মেয়েদের অত্যাচার করা হতো তার কথাও লিখেছেন, তিনি নারীদের নিয়েই বেশী লিখেছেন, কিন্তু নারীজাতিকে বহুবিদ বাহুল্লে ভূষিত করেন নি, বরংচ নারীদের যে সমাজে সত্যিকারের স্থান কোথায়, আর কোথায় এদের স্বাধীনতা তাহাই তিনি প্রতিটি লেখায় প্রকাশ করে গেছেন বারবার। তাহার লেখাগুলো শরতের আকাশের মেঘের মতই নির্মল, মনের আকাশে নির্বিবাদে ভেসে বেড়ায়, কোথাও বিন্দুমাত্র আটকাইয়া থাকেনা।

রবিন্দ্রনাথ তখনকার সমাজে অনেক বড় কুলীন ব্রাহ্মণ জমিদার ছিলেন তাই তার লেখাগুলোতে সমাজের উচু বংশের কথাই বারংবার এসেছে এবং রবিন্দ্রনাথের লেখাগুলোতে গাম্ভীর্য তেমনি প্রবল, কিন্তু রবীন্দ্রনাথের গানগুলোর কথা আলাদা করে বলতেই হবে, এই গান আজীবন সকল সম্প্রদায়কে মোহাবিস্ট করে রাখবে।

সমরেশ, শীর্ষেন্দুরা সমাজের চাইতে সংসারের কথাই বলিয়াছেন বেশী, সংসারের বিভিন্ন জটিল কাহিনী তারা রচনাও করেছেন বেশ, কিন্তু তাদের লেখা প্রথমবার অনেক ভালো লাগা নিয়ে পড়ি কিন্তু দ্বিতীয়বার পড়িতে আর ইচ্ছা হয়না।
হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালের দুই একটি রচনা বাদে বেশীরভাগই কমেডি শ্রেণীর, পড়তে অনেক মজা লাগে, কৌতুক পড়ে যেমন হাসি আসে তেমনি হাসি আসে, কিন্তু দ্বিতীয়বার পড়ার ইচ্ছা বা ধৈর্য কোনটাই হয়ে উঠেনা।

** ভালোবাসার মানে যে শুধু দুইজনকে দুইজনার পাওয়া নয়, বরং সংসারের সকলকে সাথে নিয়া নিজেদের আপন করিয়া পাইবার নামই ভালোবাসা, এমনটা বোধহয় একমাত্র শরৎচন্দ্রই এমনভাবে বুঝিয়াছিলেন এবং সকলের তরে লিখিয়া গেছেন, এইজন্যই শরৎচন্দ্রকে আমার এত ভালো লাগে, এত কাছের এত আপনার একজন বলে মনে হয়।।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×