somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজুর সপ্নপুরন

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজু এলাকার ত্রাস ক্রিকেট খেলাতে, সে ব্যাটিং করতে নামলেই বোলারদের বুক কাপে। আজ কয়েকটি ম্যাচে রাজু এলোমেলো ব্যাট চালিয়েছে, এইমাত্র আবার বাজেভাবে আউট হয়ে যাবার পর এগিয়ে যায় মিথুন, জিজ্ঞেস করে রাজুকে “কি হইছে তোর, এমনে খেলতাছিস কেন আজকে?

রাজু উত্তর দেয়, “আইজকা এস,এস,সি পরীক্ষার ফিস জমা দেওনের শেষ দিন না জমা দিতে পারলে বোর্ডে পরীক্ষা দিতে পারমু না, কেমন জানি লাগতাছে রে”

মিথুন কিছু শান্তনা দেয় রাজুকে, কিন্তু সবকিছুই কেমন যেন ফাকা বুলি মনে হয় রাজুর কাছে। রাজুর বাবা রিকশা চালায়, রাজুরা দুই ভাই-দুই বোন, রাজুর মা অসুস্থ । সারাদিন যা কামাই করে তার থেকে মহাজনের কাছে রিকশার জন্য প্রতিদিনের টাকা জমা দিয়ে হাতে যা থাকে তা দিয়ে চাল-তরকারীর বেবস্থা করতেই সব টাকা শেষ হয়ে যায়, রাজু সবই জানে, গত পনের দিন ধরে রাজু তার বাবাকে পরীক্ষার ফিসের কথা বলে আসছে, দেব-দিচ্ছি করে আজো তার বাবা দিতে পারেনি।

খেলায় আর মন বসাতে পারেনা রাজু, মাঠের পাশে এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকে সে, রাজুর সবগুলো বই এর প্রতিটা পড়া মুখস্থ, রাজুর খুব ইচ্ছে ও ডাক্তার হবে, ডাক্তার হয়ে ওর আম্মুর অসুখ ভালো করে তুলবে, অথচ এইবার পরীক্ষা দেয়া হবেনা, ভাবতেই চোখগুলো ঝাপসা হয়ে আসে।

এভাবে কতক্ষন বসে ছিল রাজুর মনে নেই, হঠাত হেডস্যারের গলা কানে আসে, ধরমর করে উঠে দাড়ায় রাজু, রাজু স্যারকে কথা দিয়েছিলো যেভাবেই হোক পরীক্ষার ফিস জোগাড় করে পরীক্ষা দিতে বসবে সে, রাজু অনেক ভাল ছাত্র স্যার রাজুকে অনেক পছন্দ করেন রাজু তা জানে। মাথা নিচু করে স্যার এর সামনে দাড়ায় রাজু, স্যার জিজ্ঞেস করলেন “কিরে বাবা আছিস কেমন? রাজু অনিশ্চিত ভাবে মাথা নাড়ে, হেডস্যার কাছে এগিয়ে এসে রাজুর মাথায় হাত রাখেন আর বলেন “শোন বাবা, গরীবের ঘড়ে জন্মেছিস এত সহজেই হার মানলে হবে?, আমি স্কুল কমিটির সাথে কথা বলে স্কুল ফান্ড থেকে তোর পরীক্ষার ফিস জমা দিয়ে দিয়েছি, মন দিয়ে পড়ালেখা কর বাবা, রাজু ফুপিয়ে উঠে স্যারকে জড়িয়ে ধরে কাদতে থাকে। হেডস্যার টের পান তার বুকের পাশের পাঞ্জাবির কাছটা ভিজে যাচ্ছে রাজুর চোখের জলে।

অনেক রাতে নিঃশব্দে বাসায় ফিরে রাজুর বাবা, রাজু সন্ধ্যা থেকেই তৈরি হয়ে বসেছিলো বাবাকে সুখবরটা জানাবে বলে, কিন্তু রাজুর বাবা রহিম মিয়া গত কয়েকদিন ধরে অনেকের কাছে হাত পেতেছিলো কিন্তু কেউ টাকা ধার দেয়নি, আজকে মহাজনের পা-জড়িয়ে ধরেছিলো রহিম মিয়া, কিন্তু মহাজন দুর-দুর করে তাড়িয়ে দিয়েছে রহিম মিয়াকে, তাই ছেলের সাথে যেন দেখা-না হয় এজন্য অনেক রাত করে বাসায় ফেরা। বাসায় ঢুকেই চুপচাপ শুয়ে পরে রহিম মিয়া, কিছুক্ষন পর রাজু এসে ডাক দেয় “বাজান ঘুমাইছো? রহিম মিয়া উত্তর দেয় অনেক চেস্টা করলাম রে বাপ কিন্তু কোনভাবেই টাকাডা জোগাড় করতে পারলাম না। কাছে আয় তো দেখি বাপ বলে রহিম মিয়া রাজুকে বুকে চেপে ধরেন আর বলেন “বাপ দেহিস আগামীবার তোর পরীক্ষার ফিস আমি ঠিক জোগাড় কইরা দিমু আর কোন ভুল হইবো না”
রাজু বলে উঠে “বাজান, হেডস্যার আইছিলো বাড়িতে, স্কুল-কমিটি নাকি আমার পরীক্ষার ফিস দিয়া দিছে।“

রহিম মিয়া মুখ তুলে তাকান রাজুর দিকে আর জিজ্ঞেস করেন “ কস কি বাপ, হাছা?
রাজু উত্তর দেয় “হাছা কইতাছি বাজান”

এইবার আরো শক্ত করে রাজুকে বুকের সাথে চেপে ধরেন রহিম মিয়া, আর কোনরকম ভাবে কান্নাচেপে ফিসফিস করে বলে উঠেন “তুই অনেক বড় হ বাপ, দোয়া করি অনেক বড় হ তুই”।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×