রাতটা আর রাত নেই ,
হয়ে গেছে নিঃসঙ্গতার বিরানভুমি ।
চাঁদটাও আকাশে একা ,
মেঘের সাথে খেলে লুকোচুরি খেলা ।
সংসদ ভবনের সামনে একাই দাড়িয়ে আছে পতিতাটা ,
কোন খদ্দের জোটেনি আজ ।
ভাবছে কখনোই কি কাটবেনা এই দুঃখের অমানিশা ।
ব্যর্থ যুবক নিস্তব্ধ ফুটপাতে বসে সিগারেট ফুকছে ,
কি হবে বাসায় গিয়ে ?
মায়ের মলিন মুখটা আর কত দেখতে ইচ্ছা করে ?
ক্লান্ত পায়ে মাঝরাতেও প্যাডেল ঘুড়িয়ে যাচ্ছে মাঝবয়সী রিক্সাওয়ালা ,
মেয়েটার বড্ড অসুখ ।
বউ বলেছে যেভাবেই হোক কাটাতে হবে সব কষ্ট ।
প্রেমিকটা এখন অন্যের সম্পদ ,
প্রেমিকার সম্পদ বলতে আছে শুধু চোখ ভরা জল ,
আর দূর আকাশের ঐ একাকী চাঁদ ।
চাঁদের দিকে তাকালেই নিমেষে মন ভালো হয়ে যায় ।
কিন্তু আর কত এই মিথ্যে ভাল থাকার অভিনয় ।
#ABID

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





