somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাপটপের টাচপ্যাড সমস্যার একটি সমাধান

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ল্যাপটপেই টাচপ্যাডে কিছু কমন সমস্যা দেখা যায়, সেটা হলো কিছুক্ষন পর পর টাচপ্যাড ঠিকমতো রেসপন্স করেনা, মাউস পয়েন্টার থেমে থেমে মুভ করে, অথবা একেবারেই কাজ করেনা। টাচপ্যাড ডিসএবল/রিএনাবল করলে আবার কিছুক্ষন ভালো কাজ করে, কিন্তু সমস্যাটা আবার শুরু হয়।

আপনার ল্যাপটপে এই সমস্যা থাকলে প্রথমে দেখুন চার্জার খুলে রেখে ব্যাটারিতে চালালে সমস্যাটা চলে যায় কিনা। যদি শুধু চার্জার লাগানো অবস্থায় এই সমস্যাটা হয়, তাহলে ধরে নেবেন এটা আর্থিন এর সমস্যা। এর একটা খুব সহজ সমাধান হলো চার্জার এর থ্রি-পিন পাওয়ার কর্ডের বদলে টু-পিন পাওয়ার কর্ড ইউজ করা। টু-পিন পাওয়ার কর্ড পাওয়া না গেলে একটা থ্রি-পিন টু টু-পিন কনভার্টার কিনে নিন। কিছু কনভার্টারের মাঝের পিনের ফুটার ভেতর তাকালে দেখা যায় কোন কানেক্টর নেই, এরকম দেখে কিনতে পারলে ভালো। নাহলে কনভার্টার খুলে মাঝের পিনের তামার কানেক্টর ফেলে দিতে হবে। সেটাও না করা গেলে চার্জারের পাওয়ার প্লাগের মাঝের পিনটা টেপ দিয়ে মুড়ে দিন, এটা অবশ্য বেশিদিন থাকবেনা, টেপ উঠে যাবে। আমাদের দেশে ৯৯% ওয়াল সকেটেই প্রপার আর্থিন করা নেই, এটা হলো একটা বিরাট সমস্যা। আর্থিন যদি সত্যিই করা থাকে, তাহলে সেটা ইউজ করা নিরাপদ।

আর্থিনের সমস্যাটা টাচপ্যাডে না থাকলে আর যা করা যায় তা হলো টাচপ্যাডের লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে নেয়া। এছাড়া বায়োস আপডেট করে নেয়া যেতে পারে। এতেও কাজ না হলে টাচপ্যাডের সেটিংস থেকে মাল্টিটাচ্‌ অপশন তুলে দিতে পারেন। তাতেও সমস্যার সমাধান না হলে আর তেমন কিছু করার নেই, ঐ সমস্যা নিয়েই ল্যাপটপ ইউজ করতে হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×