somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন! যে কারনে মনে করি ভুল করছিনা...

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় ইন্টারনেটের জন্য সাবমেরিন কেবল সংযোগ দেয়া হয়নি দেশের "গোপন তথ্য" পাচার হয়ে যাবার ভয়ে। এখন শুরু হয়েছে মোবাইল সিম রেজিস্ট্রেশনে আঙ্গুলের ছাপ দেয়া নিয়ে বিতর্ক। এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের বিরোধীতা করে ফেসবুকে/ব্লগে একটা পোস্ট না দেয়া মানে হলো আমি সচেতন নাগরিকই না... তেমন স্মার্ট না আর কি। যে কম্পিউটারের মাউসই ঠিকমতো নাড়াতে পারেনা, সেও দেখি পোস্ট দিচ্ছে ফেসবুকে বায়োমেট্রিক পদ্ধতির বিরোধীতা করে! সিম রেজিস্ট্রেশনের সময় আঙ্গুলের ছাপতো আগেও দিয়েছে সবাই ফরমে, তবে সেটা কালির ছাপ, ডিজিটাল না। তখন কোন সমস্যা হয়নি, এখন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। এখন যেটা করা হয়, আঙ্গুলের ডিজিটাল ছাপ ন্যাশনাল আইডির ডেটাবেজের সাথে মিলিয়ে দেখা হয়, মিলে গেলে সিম ওনারের প্রোফাইলটা ভেরিফাই করে দেয়া হয়, ছাপটা আর স্টোর করা হয়না কোথাও। আগে বরং ফরমে আঙ্গুলের কালির ছাপটা থেকে যেতো অপারেটরের কাছে। তাহলে আঙ্গুলের ছাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কোনটা বেশি নিরাপদ, ডিজিটাল না কালির ছাপ? আমার ন্যাশনাল আইডি দিয়ে আমি সিম কিনলাম, দোকানদার ইচ্ছা করলে সেই আইডি কপি করে একজন সন্ত্রাসীর কাছেও সিম বিক্রী করতে পারতো। বায়োমেট্রিক পদ্ধতির ফলে এই কাজটা কিন্তু সে করতে পারবেনা। এটা আমাদের ভালোর জন্যই।

আমাদের এখন অবস্থা হয়েছে "ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়" টাইপের। ভালো কিছু দেখলেও ডরায়, খারাপ কিছু দেখলেও ডরায়। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এরকম যেকোন তত্ত্ব খুব দ্রুত ছড়ায় আমাদের মধ্যে, এটা আমরা খুব উপভোগ করি, ভালো-মন্দ বিচারের ধার ধারিনা। কাউকে ফাঁসাতে চাইলে আঙ্গুলের ছাপ ছাড়াও অনেক ভাবেই তাকে ফাঁসানো সম্ভব। বার বার সিম রেজিস্ট্রেশন অবশ্যই খুব বিরক্তিকর, তবে সরকার একটা ভালো কাজ করছে, আমার মনে হয় আমাদের উচিৎ সেটাতে সহযোগীতা করা।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
১৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×