
সহাস্য ঐ নীলনয়না,
নীলকাব্য যেথা নীলোৎপলসম।
অব্যক্ত, অমিমাংসিত, অপূর্ণ চাহন,
করে দৃষ্টিপাতে দৃষ্টিগোচর,
আর সৃষ্টি হয় দৃষ্টিভ্রম।
ভ্রমহেতু তার ঐ মায়াবীপনা,
এই চিত্তারণ্যে ভাবায়, তা আবেগ আশ্রিত খেয়ালীপনা।
রচিত হওয়া এই স্খলিত কাব্যগাঁথায়,
জন্ম নেয় বিরহ ঘেরা
এক অনাহুত নীলবেদনা।
(না মানুষী জমিন)
(৪/২/১৮)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




