somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইবার আসল কুত্তায় কামড়াইছে জেনারেল মইনরে ;)

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাবেক সেনাপ্রধান জেনারেল (অবঃ) মঈন উ আহমেদ কুকুরের আক্রমণের শিকার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে তিনি পাশের বাড়ির মালিকের কুকুরের দ্বারা আক্রমণের শিকার হন। তিনি বাসার বাইরে দাঁড়িয়ে ছিলেন। এই সময়ে কুকুর তার ওপর আক্রমণ চালায়। কুকুরের আক্রমণে তিনি মাটিতে পরে গেলে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার দরকার হয়নি। কারণ তার মামী শাশুড়ি সিস্টারই প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি সুস্থ হয়ে উঠন। আক্রমণের শিকার হওয়ার পর সবাই ভয় পেয়ে যান। কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠার পর তাকে বিশ্রামে রাখা হয়।

এদিকে কুকুরের আক্রমণে আহত হলেও তার শরীরের অন্য সব রোগের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। কয়েকমাস আগেও তিনি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। তার ওজন কমে যাওয়া ছাড়াও তার শরীরের অনেক ক্ষতি হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন। এখন তার শরীরের উন্নতি হওয়া ছাড়াও তার ওজনও কিছুটা বাড়ছে। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তিনি যতদিন বেঁচে থাকবেন তাকে কেমো নিয়েই বেঁচে থাকতে হবে। তাকে প্রতিমাসে একটি করে কেমো নিতে হচ্ছে। এই জন্য প্রচুর টাকা প্রয়োজন। তবে তিনি অর্থ সংকটে রয়েছেন আর এই অর্থ সংকটের কারণে কিছুটা ছাড়ও পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যকোনো রাষ্ট্রে থাকলে এটা পাওয়া সম্ভব নয় বলেও তিনি অনেক কষ্ট করেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে তার মামী শাশুড়ির বাড়িতে থাকছেন। তিনি যে ঘরে থাকেন তা আলো বাতাসের ব্যবস্থাও নেই। যখন তিনি অস্থির হয়ে উঠেন তখন মাঝে মাঝে তার ছেলের কাছে ফ্লোরিডাতে যান। এরপর আবার চলে আসেন। কারণ তাকে কেমো নিতে হচ্ছে।

তার পরিবারের সূত্র জানায়, এখন তিনি যেই বাসাতে থাকছেন সেটি ছোট। এক সময়ে জেনারেল মঈন অনেক বড় বাসায় থেকেই তার অভ্যাস। আর এই অভ্যাসের কারণেই তিনি অনেক কষ্ট করছেন। মাঝে মাঝেই তিনি রাতের বেলা বাসায় ঢুকতে গিয়ে সিঁড়ি থেকেও পরে গেছেন। সিঁড়ি থেকে পরার কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নেন। এতে তার শরীরেরও ক্ষতি হয়েছে।

এদিকে মে মাসে নানা হয়েছেন জেনারেল মঈন। তার মেয়ে সাবরিনা বিয়ের আট বছর পর সন্তানের মা হয়েছেন। তার একটি ছেলে সন্তান হয়েছে নিউ ইয়র্কে। সাবরিনা তার বাবা-মায়ের কাছে গিয়েছিলেন। সেখানেই রয়েছেন। কয়েকদিনের মধ্যেই ফিরে আসার কথা রয়েছে। তিনি দেশে একটি বিদেশি সংস্থায় চাকরি করেন। সেখান থেকে ছুটি নিয়ে গেছেন। নাতিকে পেয়ে খুশি জেনারেল মঈন ও নাজনীন মঈন। এই প্রথম বারের মতো তারা নানা হন।

এদিকে জেনারেল মঈনের ছেলে ফ্লোরিডাতে আছেন। সেখানে তিনি এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। পাস করার পর এখনও ভালো চাকরি পাননি। এই কারণে অড জব করছেন। এই ব্যাপারে তার আত্মীয় জানান, ও এতো মেধাবী ছাত্র ছিল। সে খুব ভালো ফলাফল করেছে। ফলাফল করার পরও ভালে চাকরি পাচ্ছে না। এর কারণ হচ্ছে সে মুসলিম। এই কারণে এখন চাকরি না পাওয়ার কারণে তার সাবজেক্ট পছন্দ করাও ঠিক হয়নি বলে কেউ কেউ বলছেন।

এদিকে জেনারেল মঈন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ কষ্টে রয়েছেন বলে সূত্র জানায়। সেখানে তিনি ও তার স্ত্রী কোনো কাজ করছেন না। নিউ ইয়র্কে থাকার খরচ বেশি। এই কারণে এককভাবে বাসা নিয়ে থাকতে পারছেন না। সেটি থাকতে হলে বেশি টাকা লাগবে। চলার জন্য গাড়ি লাগবে। জেনারেল মঈনের স্ত্রী নাজনীন মঈন গাড়ি ড্রাইভ করতে পারেন না। জেনারেল মঈনেরও শরীরের অবস্থা এমন যে তিনিও গাড়ি চালাতে পারবেন না। তার শরীর একটু উন্নতি হলেও পুরোপুরি সুস্থ নন। তবে হাঁটা চলাফেরা করতে পারছেন। তা হলেও সার্বক্ষণিকভাবে নজরদারীতে আছেন। আর এই কারণেই তারা নিউ ইয়র্কের মামীর বাসায় থাকেন।

এদিকে জেনারেল মঈনের জন্য ঢাকা থেকে তা বাসার ভাড়া সেখানে পাঠানো হয়। সেই অর্থে তার পুরো খরচ চালানো সম্ভব হচ্ছে না। এই কারণে তার ভাইয়েরা যখন বিদেশে যান তখন তার জন্য খরচের টাকা দেন। তবে তা বেশি নয়। এই ব্যাপারে একটি সূত্র জানায়, ভাইয়েরাও এখন আর বেশি টাকা দিতে চাইছেন না। তাদেরও হিসাবের টাকা। তিনি বলেন, অনেকেই আমার ভাইদের সম্পর্কে বলেন তারা নাকি অনেক টাকা আয় করেছেন। কিন্তু আসলে এটা সত্য নয়। এতোদিন ধরে তারা ব্যবসা করছেন। টাকাতো থাকতেই পারে। তাই বলে ২০০৭-২০০৯ সালের মধ্যে কোটিপতি বনে গেছেন বলে যেসব কথা বলা হচ্ছে তা ঠিক নয়।

উল্লেখ, জেনারেল মঈন উ আহমেদ ২০১১ সালের ৫ অক্টোবর বিদেশ যান। বিদেশে যাওয়ার পর তিনি প্রথমে ফ্লোরিডাতে যান। সেখানে ছেলের কনভোকেশন অনুষ্ঠানেও যোগ দেন। পরে সেখানে অবস্থানকালে হঠাৎ করেই অসুস্থ হন। পরে তার শরীরে মারাত্মক রোগ ধরা পড়ে। তাকে নিয়ে আসা হয় তার মামী শাশুড়ির বাসায় নিউ ইয়র্কে। সেখানে একটি হাসপাকালে চিকিৎসা করা হয়। অবস্থার উন্নতি হলে তার দেহে সফল অস্ত্রোপচার হয়। পরে তার বোন মেরুতেও সমস্যা দেখা দেয়। হঠাৎ তার শরীরের অবনতি হয়। তার বন মেরেুর সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে সেটি তার মাথার নিচের অংশ থেকে উৎপত্তিস্থল বলেই অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। এই কারণে চিকিৎসক বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন তাকে ততোদিনই কেমো দিয়ে রাখতে হবে।

তার পরিবারের সূত্র জানায়, এই কারণেই জেনারেল মঈন আপাতত দেশে ফিরছেন না। সেখানেই থাকবেন। তার স্ত্রীও সেখানেই আছেন। তিনিও ফিরছেন না কারণ তারও শরীরের অবস্থা ভালো নয়। তিনি ডায়াবেটিসের রোগী। এছাড়াও কয়েকদিন আগে পায়েও সমস্যা হয়েছে। এক সময়ে যে জেনারেল মঈনের নাম অনেকের কাছেই আতঙ্ক ছিল। এখন তিনি নিজেই প্রতিনিয়ত অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) মঈন উ আহমেদ কুকুরের আক্রমণের শিকার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে তিনি পাশের বাড়ির মালিকের কুকুরের দ্বারা আক্রমণের শিকার হন। তিনি বাসার বাইরে দাঁড়িয়ে ছিলেন। এই সময়ে কুকুর তার ওপর আক্রমণ চালায়। কুকুরের আক্রমণে তিনি মাটিতে পরে গেলে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার দরকার হয়নি। কারণ তার মামী শাশুড়ি সিস্টারই প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি সুস্থ হয়ে উঠন। আক্রমণের শিকার হওয়ার পর সবাই ভয় পেয়ে যান। কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠার পর তাকে বিশ্রামে রাখা হয়।

এদিকে কুকুরের আক্রমণে আহত হলেও তার শরীরের অন্য সব রোগের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। কয়েকমাস আগেও তিনি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। তার ওজন কমে যাওয়া ছাড়াও তার শরীরের অনেক ক্ষতি হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন। এখন তার শরীরের উন্নতি হওয়া ছাড়াও তার ওজনও কিছুটা বাড়ছে। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তিনি যতদিন বেঁচে থাকবেন তাকে কেমো নিয়েই বেঁচে থাকতে হবে। তাকে প্রতিমাসে একটি করে কেমো নিতে হচ্ছে। এই জন্য প্রচুর টাকা প্রয়োজন। তবে তিনি অর্থ সংকটে রয়েছেন আর এই অর্থ সংকটের কারণে কিছুটা ছাড়ও পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যকোনো রাষ্ট্রে থাকলে এটা পাওয়া সম্ভব নয় বলেও তিনি অনেক কষ্ট করেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে তার মামী শাশুড়ির বাড়িতে থাকছেন। তিনি যে ঘরে থাকেন তা আলো বাতাসের ব্যবস্থাও নেই। যখন তিনি অস্থির হয়ে উঠেন তখন মাঝে মাঝে তার ছেলের কাছে ফ্লোরিডাতে যান। এরপর আবার চলে আসেন। কারণ তাকে কেমো নিতে হচ্ছে।

তার পরিবারের সূত্র জানায়, এখন তিনি যেই বাসাতে থাকছেন সেটি ছোট। এক সময়ে জেনারেল মঈন অনেক বড় বাসায় থেকেই তার অভ্যাস। আর এই অভ্যাসের কারণেই তিনি অনেক কষ্ট করছেন। মাঝে মাঝেই তিনি রাতের বেলা বাসায় ঢুকতে গিয়ে সিঁড়ি থেকেও পরে গেছেন। সিঁড়ি থেকে পরার কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নেন। এতে তার শরীরেরও ক্ষতি হয়েছে।

এদিকে মে মাসে নানা হয়েছেন জেনারেল মঈন। তার মেয়ে সাবরিনা বিয়ের আট বছর পর সন্তানের মা হয়েছেন। তার একটি ছেলে সন্তান হয়েছে নিউ ইয়র্কে। সাবরিনা তার বাবা-মায়ের কাছে গিয়েছিলেন। সেখানেই রয়েছেন। কয়েকদিনের মধ্যেই ফিরে আসার কথা রয়েছে। তিনি দেশে একটি বিদেশি সংস্থায় চাকরি করেন। সেখান থেকে ছুটি নিয়ে গেছেন। নাতিকে পেয়ে খুশি জেনারেল মঈন ও নাজনীন মঈন। এই প্রথম বারের মতো তারা নানা হন।

এদিকে জেনারেল মঈনের ছেলে ফ্লোরিডাতে আছেন। সেখানে তিনি এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। পাস করার পর এখনও ভালো চাকরি পাননি। এই কারণে অড জব করছেন। এই ব্যাপারে তার আত্মীয় জানান, ও এতো মেধাবী ছাত্র ছিল। সে খুব ভালো ফলাফল করেছে। ফলাফল করার পরও ভালে চাকরি পাচ্ছে না। এর কারণ হচ্ছে সে মুসলিম। এই কারণে এখন চাকরি না পাওয়ার কারণে তার সাবজেক্ট পছন্দ করাও ঠিক হয়নি বলে কেউ কেউ বলছেন।

এদিকে জেনারেল মঈন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ কষ্টে রয়েছেন বলে সূত্র জানায়। সেখানে তিনি ও তার স্ত্রী কোনো কাজ করছেন না। নিউ ইয়র্কে থাকার খরচ বেশি। এই কারণে এককভাবে বাসা নিয়ে থাকতে পারছেন না। সেটি থাকতে হলে বেশি টাকা লাগবে। চলার জন্য গাড়ি লাগবে। জেনারেল মঈনের স্ত্রী নাজনীন মঈন গাড়ি ড্রাইভ করতে পারেন না। জেনারেল মঈনেরও শরীরের অবস্থা এমন যে তিনিও গাড়ি চালাতে পারবেন না। তার শরীর একটু উন্নতি হলেও পুরোপুরি সুস্থ নন। তবে হাঁটা চলাফেরা করতে পারছেন। তা হলেও সার্বক্ষণিকভাবে নজরদারীতে আছেন। আর এই কারণেই তারা নিউ ইয়র্কের মামীর বাসায় থাকেন।

এদিকে জেনারেল মঈনের জন্য ঢাকা থেকে তা বাসার ভাড়া সেখানে পাঠানো হয়। সেই অর্থে তার পুরো খরচ চালানো সম্ভব হচ্ছে না। এই কারণে তার ভাইয়েরা যখন বিদেশে যান তখন তার জন্য খরচের টাকা দেন। তবে তা বেশি নয়। এই ব্যাপারে একটি সূত্র জানায়, ভাইয়েরাও এখন আর বেশি টাকা দিতে চাইছেন না। তাদেরও হিসাবের টাকা। তিনি বলেন, অনেকেই আমার ভাইদের সম্পর্কে বলেন তারা নাকি অনেক টাকা আয় করেছেন। কিন্তু আসলে এটা সত্য নয়। এতোদিন ধরে তারা ব্যবসা করছেন। টাকাতো থাকতেই পারে। তাই বলে ২০০৭-২০০৯ সালের মধ্যে কোটিপতি বনে গেছেন বলে যেসব কথা বলা হচ্ছে তা ঠিক নয়।

উল্লেখ, জেনারেল মঈন উ আহমেদ ২০১১ সালের ৫ অক্টোবর বিদেশ যান। বিদেশে যাওয়ার পর তিনি প্রথমে ফ্লোরিডাতে যান। সেখানে ছেলের কনভোকেশন অনুষ্ঠানেও যোগ দেন। পরে সেখানে অবস্থানকালে হঠাৎ করেই অসুস্থ হন। পরে তার শরীরে মারাত্মক রোগ ধরা পড়ে। তাকে নিয়ে আসা হয় তার মামী শাশুড়ির বাসায় নিউ ইয়র্কে। সেখানে একটি হাসপাকালে চিকিৎসা করা হয়। অবস্থার উন্নতি হলে তার দেহে সফল অস্ত্রোপচার হয়। পরে তার বোন মেরুতেও সমস্যা দেখা দেয়। হঠাৎ তার শরীরের অবনতি হয়। তার বন মেরেুর সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে সেটি তার মাথার নিচের অংশ থেকে উৎপত্তিস্থল বলেই অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। এই কারণে চিকিৎসক বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন তাকে ততোদিনই কেমো দিয়ে রাখতে হবে।

তার পরিবারের সূত্র জানায়, এই কারণেই জেনারেল মঈন আপাতত দেশে ফিরছেন না। সেখানেই থাকবেন। তার স্ত্রীও সেখানেই আছেন। তিনিও ফিরছেন না কারণ তারও শরীরের অবস্থা ভালো নয়। তিনি ডায়াবেটিসের রোগী। এছাড়াও কয়েকদিন আগে পায়েও সমস্যা হয়েছে। এক সময়ে যে জেনারেল মঈনের নাম অনেকের কাছেই আতঙ্ক ছিল। এখন তিনি নিজেই প্রতিনিয়ত অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৮
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×