somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনুদুনঃ এইবার বাংলাদেশে

২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'জনের মধ্যে গভীর প্রেম, বাড়ি থেকে পালানো, তারপর গোপনে বিয়ে। এমন ঘটনাক্রম বিরল নয়। কিন্তু বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করল, কারণ ওরা দু'জনেই মেয়ে! ওরা পিরোজপুরের তরুণী সানজিদা ও শ্রাবন্তী রায় পূজা। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় তারা নিজেদের মতো করে 'বিয়ে' করেন। পূজার পরিবারের অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে মঙ্গলবার এই মজার কাহিনী জানতে পারেন র‌্যাব-পুলিশের সদস্যরা।

র‌্যাব-২-এর কর্মকর্তা লে. সাজ্জাদ রায়হান সমকালকে জানান, পিরোজপুর সদরে পরিবারের সঙ্গে থাকে দশম শ্রেণীর ছাত্রী পূজা। বয়স ১৬। এক বছর আগে থেকে তাকে প্রাইভেট পড়াতেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের ছাত্রী সানজিদা। বয়স ২১। এ সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু'জনই একে অপরের প্রতি অনুভব করেন অন্যরকম আকর্ষণ। একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর দু'জনে ঢাকায় এসে মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১৯৯ নম্বর বাসায় ওঠেন। এ ব্যাপারে একটি বেসরকারি সংস্থায় কর্মরত এক নারী তাদের সহায়তা করেন।এদিকে, পূজার বাবা অনেক খুঁজেও মেয়েকে না পেয়ে ২০ জুলাই পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পূজার 'অপহরণকারী'ও নারী। তারা দু'জনই এখন ঢাকায় অবস্থান করছেন। পূজাকে উদ্ধারে র‌্যাবের সহায়তা চায় পুলিশ। এরপর মোবাইল ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ রায়হান বলেন, পূজাকে উদ্ধার করতে গিয়ে আরেক ঝামেলার মধ্যে পড়তে হয়। পূজা জানতে চান, তারা ভালোবেসে বিয়ে করে সুখে থাকলে র‌্যাব-পুলিশের কী সমস্যা? একটি ছেলে যদি একটি মেয়েকে বিয়ে করতে পারে, দু'জন মেয়ে কেন তা পারবে না? পূজা জানান, সোমবার রাতে সানজিদা তার সিঁথিতে সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ে করেছেন। পরে তাদের দু'জনকে পিরোজপুর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

র‌্যাব-২-এর অপারেশন্স অফিসার এএসপি রায়হান উদ্দিন খান সমকালকে জানান, পূজা মোহাম্মদপুরের ওই বাসায় অবস্থানের সময়ে সেখানকার দুই নারী তার বাবার কাছে ফোন করেন। তারা বলেন, পূজা তাদের হেফাজতে রয়েছে। তাকে ফিরে পেতে চাইলে তিন লাখ টাকা দিতে হবে। ঘটনাটি জানার পর র‌্যাব কর্মকর্তারা পূজার বাবাকে টাকা দেওয়ার শর্তে রাজি হওয়ার কথা বলেন। এরপর ওই দুই নারীর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের সেই বাসায় উপস্থিত হন পূজার বাবা ও বোন। তাদের পেছনেই সাদা পোশাকে র‌্যাব সদস্যরা ছিলেন।

http://www.samakal.net/2013/07/24/7552
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×