somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পষ্ট কথন: ড: ইউনুস বনাম রাজনৈতিক দলগুলোর সততা ও শুদ্ধি

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এর চেয়ে শোচনীয় অবস্থায় কোন দেশ, কোন জাতি যেতে পারে না। আমাদের দেশের রাজনৈতিক প্রভাবশালী নেতাদের প্রতিজনই অসাধু কি না, এ নিয়ে আলাপ চালানো যেতে পারে। তবে তারা যে দেশের জনগনের কাছে তাদের আস্থাযোগ্যতা হারিয়েছেন, তাতে সামান্যতম দ্বিমত থাকার কথা নয়। আমরা আজ জননেতা বলতে এমনজনদেরই জানি, যাদের কালো টাকার অন্ত নেই। জানগনের প্রতিনিধি হয়ে দেশের জন্যে কাজ করার চাইতে নিজেদের পকেট ভরাই তাদের প্রধান উদ্দেশ্য। নিজেদের সন্তানদের লালন করার চেয়ে তারা সন্ত্রাসী লালনেই বেশী পারদর্শী। আমরা যে তাদেরকে এভাবে চিনি, সেজন্যে আমার দায়ী নই, দায়ী তাদের কর্মপ্রবাহ। এই ছবি, এই বোধের পরিবর্তন দরকার। এই পরিবর্তন আমরা করবো, এটা আমাদের আর আশা করা যেতে পারে না, কারণ কোনঠাসা হতে হতে দেয়ালে ঠেকেছে পিঠ আমাদের। এখন রাজনীতিকদেরেকই শুদ্ধ হতে হবে, তাদের বিশ্বাসযোগ্যতার প্রমান দিতে হবে। যতদিন তা না হয়, গনতান্ত্রিক পদ্ধতির উপর যতটুকে আস্থা আমরা হারিয়েছি, তার গভীরতা আজ অবধি বিশাল হলেও সেটা আরো অসীমের দিকে যেতে থাকবে। তখন যে জনযুদ্ধ, প্রতিবাদ, প্রতিরোধ ও বিশৃঙ্খলার আগুন জ্বলবে আমাদের সমাজে, তাতে এসব রাজনীতিবিদের বিনাশ ঘটার আশা করতে পারলেও সাধারণ মানুষের রক্তও ঝরবে আরো বেশী। সেজন্যে এখনই চুড়ান্ত সময় নতুন হাতিয়ার খোঁজার, যে হাতিয়ার রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোকে তাদের নিজেদের শুদ্ধির প্রয়োজনীয়তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে।

ড: ইউনুসের রাজনৈতিক আঙ্গনে পদচারণা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। ওনি ক্ষমতায় এসে দুদিনেই কোন এক যাদুর কাঠির ছোঁয়ায় আমাদের দেশের চেহারা পাল্টে দেবেন, এত বড় আমার দুরাশা নয় । ওনার পুজিবাদী রাজনৈতিক প্রজ্ঞা আমাকে মুগ্ধও করে না। তারপরও আমি রাজনৈতিক রঙ্গমঞ্চে তাঁর এই পদার্পনকে নেতিবাচক দৃষ্টিতে দেখছি না। আমাদের যা বর্তমান অবস্থা, তাতে তার রাজনীতি যাই হোক না কেন, একটি মাত্র শর্ত পূরন করলেই তিনি সবার উপরে আসন গাড়তে পারেন। সে শর্ত হচ্ছে সততা। এটি একমাত্র শর্ত, যা সবার আগে পুরন হওয়া জরুরী। আমাদের দেশের কোন রাজনৈতিক দল ও তাদের নেতারা এ শর্ত পূরন করেন নি এতোদিন। তাদের ঔধ্যত্ব ও স্বেচ্ছাচারিতা এতদুর গেছে যে, সততার কোন প্রয়োজনীয়তাও তারা অনুভব করতেন না। ড: ইউনুসের রাজনৈতিক অঙ্গনে পদচারণা আজ তাদেরকে তার প্রয়োজনীয়তা অনুভব করতে বাধ্য করছে। এখন ওরা নিজেদের ভেতরে শুদ্ধির চিন্তা অতি সামান্য হলেও করতে বাধ্য হচ্ছেন। এটা আমাদের জন্যে ভাল, দেশের জন্যে ভাল, সে সম্ভাবনাই আমি বেশী দেখছি। ক্ষতি যদি হয়, তা ড: ইউনুসেরই হবে। তার মিশন সফল না হলে দেশের কাছে, বিশ্বের কাছে তিনি তাঁর অর্জিত সন্মান হারাবেন। তবে সবচেয়ে বড় ক্ষতি হবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর, কারা তা টের পেতে বাধ্য হবেন যে, জনগনকে শোষন করে যে ক্ষমতা, সে ক্ষমতার ঐশ্বর্য বিশাল হলেও দীর্ঘস্থায়ী নয়। সে বোধ যদি ড: ইউনুসের রাজনৈতিক পদক্ষেপ ও জনগন আমাদের দেশের ক্ষমতাধরদের ভেতরে প্রবেশ করাতে পারেন, তা আমাদের জন্যে কখনোই ক্ষতিকর হতে পারে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×