বিদেশী চ্যানেল এবং আমাদের সংস্কৃতির অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ
১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিভীষণকে আমরা ঘরের শত্রু বলেই জানি কিন্তু ইদানিং আমাদের দেশে টেলিভিশনই যেন ভীষণ বিভীষণ হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে খাল কেটে কুমীর আনার মত কিছু বিদেশী চ্যানেল ঢুকে পড়েছে আমাদের ঘরে। যা ক্ষত-বিক্ষত করে চলেছে আমাদের পরিবার ও সমাজকে। সম্ভবত এসব কারণেই নীতিবাক্যগুলোও এখন বিস্মৃতিতে আক্রান্ত। আসলে আমাদের অনেকেরই ভাবে দেশ প্রেম থাকলেও স্বভাবে তার বড়ই অভাব। যাদের এসব নিয়ে সোচ্চার থাকার কথা তারাও বা কেন চুপচাপ বোধগম্য নয়। উল্টো বিদেশী নাটক, সঙ্গীত বা চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে আমাদের এখানে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বেশ সোচ্চার-যা কাম্য নয়।
মিডিয়ার এই উন্মুক্ত যুগে আমাদের সচেতনভাবে নির্ধারণ করতে হবে আমরা কোনটা দেখবো আর কোনটা দেখবো না। আর এই সচেতনতার উপরই আমাদের জাতি ও জাতির সংস্কৃতির ভবিষ্যৎ নির্ভর করে। আসুন-আগ্রাসনে গ্রাস করার ত্রাস সৃষ্টিতে উদ্যত এইসব বিদেশী অনুষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার হই।
লিখেছেন:- হনিফ সংকেত
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন