আমি এ প্রজন্মের একজন মুসলীম বাঙালী।আমার স্বত্তায় বাঙালীত্ব,মননে বাঙলা।আমি ভালবাসি আমার দেশকে।শ্রদ্ধা জানাই শত সহস্র বীর যোদ্ধাদের যাদের রক্ত আর ত্যাগে আমার স্বাধীনতা।
যারা দেশ চায়নি,ভাষা চায়নি তারা কি করে এদেশের মাটিতে রাজনীতির অধিকার করে? কোন সাহসে?আমরা জাতি হিসাবে একটু বেশী বোধ হয় উদার তার মাশুল গুণতেই আজ নতুন প্রজন্মের সন্তানেরা ফাঁসির দাবী নিয়ে ঘর ছেড়েছে।আবারও শত্রুমুক্ত হবে এদেশ ইনশাল্লাহ।
ফাঁসির দাবি নিয়ে ঘরছাড়া মানুষের স্রোত
তুমি দেখেছ একাত্তরে
দেখেছে বায়ান্নে
সেই স্রোতের তরঙ্গে
ন্যায়ের ন্যায্য দাবি বাতাসে ভাসমান
ফেনিল প্রজন্মের ভেলায়
বিজয়ের ঢঙ্কা বাজে শান্তির মিছিলে ।
আবারও মিছিল সেই উত্তালতায়
শ্লোগানের অস্ত্রে মাতোয়ারা চারিদিকে
যে আমার মায়ের কেড়েছিল সম্ভ্রম,
দিয়েছিল অনিদ্রায় কেটে যাওয়া হাজারো রজনী
রক্তের বন্যা আর শকুনের থাবা
আমরা তাদের মৃত্যু কামনায় এসেছি
হাজারো বাঙালীর হত্যার বদলায় ।।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




