ঘুম হচ্ছে না গত কয়েকদিন ধরে। আর যতটুকুও বা হচ্ছে সেটা আমাকে পর্যাপ্ত শান্তি দিতে পারছে না। তাই বোধহয় মাথাধরা ভাবটাও সহজে কাটছে না। একটু বদরাগীও মনে হচ্ছে হয়ে গেছি আমি। হঠাৎ হঠাৎ প্রায় বিনা কারণে এমন কারো সাথে এমন কোন বিষয় নিয়ে রেগে উঠছি, মনে হয় অন্য যেকোন সময় হলে আমি তা হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। তাই প্রতিক্রিয়াটা বানোয়াট না, কেমন যেন অনেকটা সহজাত ভাবে চলে আসছে। ভাবছি এতটা রাগ নিয়ে আমি জন্মেছি। প্রশ্ন করলেও সঠিক জবাব পাইনি, পাব এমন আশা করাটাও সম্ভব নয়।
প্রতিনিয়ত প্রশ্ন করার অভিশাপ নিয়েই আমাকে জন্মাতে হয়েছে। তাই প্রশ্নের ভীড়ে নিজেকে ডুবিয়েই রেখেছি। আমি যেমন কোন স্বভাব কবি নই, নই কোন জাত আঁকিয়ে, তেমনি আপন খেয়ালে সহজাত বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলোর কোন উত্তরও বের করা আমার পক্ষে হয়ে উঠেনি। তাই প্রশ্নবাণে জর্জরিত আমি, কেন উত্তর পাইনি এমন প্রশ্ন করেও নির্বোধ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি।
আজ তাই আমার খুব ছুটি নিতে ইচ্ছা করছে। আমার প্রশ্ন-পোশাক আমার সাথেই থাকবে, আমি জন্মেছিই এই কিম্ভূত দর্শন পোশাকটি পরে। কিন্তু কিছু ধুলো-বালি, যা সঞ্চিত হয়েছে আমার পথে পথে, হয়তো ঝেড়ে ফেলা সম্ভব, আবার খুবই অসম্ভব হওয়াটাও খুব একটা আশ্চর্যের কিছু হবে না।
আমার ঘুম দরকার। ঘুম নামক অতি আবশ্যক এই ঔষধি গাছটির গুণাগুণ প্রশ্নের অতীত। এখানে কোন প্রশ্ন করিনি। কেননা স্কন্ধের উপরে বসানো এবড়োথেবড়ো মাথাটির অভ্যন্তরের থিকথিকে ঘৃণা উদ্রেককারী পদার্থটি এ প্রশ্নের উত্তর বড় মুন্সিয়ানার সাথেই জন্মের সাথে সাথে দিয়ে দিয়েছে। এই প্যাঁচানো বস্তুটির ক্ষমতা নিয়েও প্রশ্ন নেই। কিন্তু মাঝেমাঝে এর আলসেমির উত্তরটা এখনো অনেকটা ধোঁয়াটে। তবুও এটি কাজ করে বলে আমি প্রশ্ন করি, কিন্তু মাঝেমাঝে প্রশ্ন করে উত্তরটা নিয়ে লুকোচুরি খেলাতেও আমি এর জুড়ি পাইনা। তাই এ বস্তুটি কাজে ক্ষান্ত দিলে তবেই আমার ছুটি।
আমার ছুটিটা পাওনা হয়ে গেছে। আর ঘুমটাও। প্রশ্নতো অনেক হল, এবারও কি ছুটি মিলবে না?
------------------------------------------------------
(ছবিটা martha albuquerque এর তোলা)
------------------------------------------------------
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯২

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন
‘স্বর্ণামতি সেতু’ থেকে

আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন
ষড়যন্ত্রঋতু
বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন
আমার পছন্দের বাংলা গানগুলো

অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।