বিষন্ন বিবশতা
যাইহোক এতকিছু মিলিয়ে মেজাজটা প্রায়ই তিরিক্ষে হয়ে থাকে। আজকে তাই দিয়েছি লম্বা একঘুম। সকালে না বলে বলা ভাল দুপুরে উঠেছি ১ টার দিকে। তারপর আবার ঘুম দিয়েছি বিকাল ৪:৩০ থেকে একবারে সন্ধ্যার পরে পর্যন্ত। এখন অনেক রাত হয়ে এসেছে। হেডফোনে একেরপরে এক বেজে চলেছে ইন্সট্রুমেন্টাল মিউজিক। সবই মন খারাপ করা, ধীর গতির আর ক্ল্যাসিক্যাল ধাঁচের। মনটা তাই অকারণেই বড় বিষন্ন হয়ে উঠেছে।
কেন জানি, খুব করে একটা কোমল হাত জড়িয়ে ধরে তার সুরভি নিতে ভারি ইচ্ছা হচ্ছে। বিষন্ন বিবশতা মনের মাঝে অকারণ বিবমিষা সৃষ্টি করছে আর কানে রাউল ডি ব্ল্যাসিওর একটানা ধীর লয়ের অপূর্ব পিয়ানোর সুর। কিছুতেই মন বসছেনা। এই লেখা লিখে মনে হয় মনটা আরো ভারি হয়ে গেল। বাতাসে একাকীত্বের গন্ধ, পিয়ানোর কি গুলোও মনে হয় একা, নাহলে এ কিসের বেদনা তাদের সুরে! ধুলো জমা হৃদয়ে স্তব্ধ দীর্ঘশ্বাস...
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।