#ঘরোয়া_ফেসিয়ালের_নিয়ম_কানুন
.
.
#ধাপ_১:
.
#ফেসিয়াল করার আগে একটু বড় গলার
জামা ব্যবহার করো। মাথার চুল আঁচড়ে পেছন
দিকে ভালো করে বেঁধে ফেলো, যাতে মুখ
বা কপালের ওপর এসে না পড়ে। সাবান
দিয়ে ভালো করে দুহাত ধুয়ে নিও। অল্প
পরিমাণে লোশন নিয়ে মুখমণ্ডল, গলা ও
ঘাড়ে ম্যাসাজ করতে থাকো।
.
ক্লিনজিং করার পরই ফ্রেশনিং করবে।
তুলা পানিতে ভিজিয়ে বাড়তি পানি বের
করে নিও। এবার ভেজা তুলায় ৫-৬
ফোঁটা ফ্রেশনার ঢেলে নিও। মুখ, গলা ও
ঘাড়ে তুলা বুলিয়ে নিও। ত্বক
স্বাভাবিক বা মিশ্র হলে ফ্রেশনিং করার
সময় টোনার ফ্রেশনার বা স্কিন টনিক ব্যবহার
করবে। এবার ময়েশ্চারাইজিং লোশন
ভালো করে সারা ত্বকে মেখে নিও। পাঁচ
মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ
ধুয়ে ফেলো। পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ
মুছে নিও।
.
.
#ধাপ_২:
.
এবার ফ্রেসপ্যাক লাগানোর পালা। এ
ক্ষেত্রে ত্বক বুঝে ফেসপ্যাক নির্বাচন
করতে হবে।
.
.
#স্বাভাবিক
ত্বকে মুলতানি মাটির মাস্ক, চন্দনের মাস্ক,
মধু ও গাজরের ফেসপ্যাক, অলিভঅয়েল ও
ডিমের ফেসপ্যাক, বেসন ও গাজরের
ফেসপ্যাক, ময়দা ও মধুর মাস্ক
লাগাতে পারো।
#তৈলাক্ত ত্বকে ওটমিল
মাস্ক, মধুর মাস্ক, শসা ও ডিমের ফেসপ্যাক,
কমলালেবু ও ডিমের ফেসপ্যাক, আপেল ও মধুর
ফেসপ্যাক উৎকৃষ্ট।
#ত্বক শুষ্ক হলে দুধ ও ময়দার
মাস্ক, দুধের সর ও মধুর মাস্ক, মাখন ও মধুর
ফেসপ্যাক, বেসন ও মধুর ফেসপ্যাক, দুধের সর ও
বাদাম তেলের ফেসপ্যাক ব্যবহার
করতে পারো। মাস্ক বা ফেসপ্যাক
মোটামুটি একই জিনিস। দুয়ের মধ্যে পার্থক্য
হলো মাস্ক এক ধরনের মিশ্র বস্তুর
উপাদানে তৈরি, যা পুরু করে মুখমণ্ডলের
ত্বকে সরাসরি লাগাতে হয়। আর ফেসপ্যাক
হলো ভিন্ন বস্তুর উপাদান দিয়ে তৈরি।
.
.
#ধাপ_৩:
.
মাস্ক মুখে লাগানোর পর মুখ
তাড়াতাড়ি শুকিয়ে যায় ও ত্বকের ওপর শক্ত
হয়ে প্রলেপ পড়ে। কিন্তু ফেসপ্যাক সে তুলনায়
ধীরে ধীরে শুকাতে থাকে।
বাড়িতে মাস্ক বা ফেসপ্যাক ব্যবহারের সময়
কিছুটা সতর্কতা পালন করা দরকার। যেমন
মাস্ক বা ফেসপ্যাক তৈরি করার সময়
যে পানি ব্যবহার করবে সেই পানি দশ
মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে নেবে। মাস্ক
বা ফেসপ্যাক রাখার পাত্র হিসেবে কাচ
বা চীনামাটির পাত্র ব্যবহার করবে।
মিশ্রণের জন্য প্লাস্টিক বা কাঠের চামচ
ব্যবহার করা উচিত। মাস্ক বা ফেসপ্যাক
লাগানোর সময় বা লাগানোর পর #কথা বলবে
না। চোখ বন্ধ করে ২০ মিনিট বিশ্রাম করুন। এ
সময় কচি শসা গোল করে কেটে চোখ
ঢেকে দিন। ২০ মিনিট পর প্রথমে কুসুম গরম
পানি ও পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখের
মাস্ক বা ফেসপ্যাক ধুয়ে ফেলো।
.
.
.
.
.
.
.
.
#যদি_উপকার_পাও_আর_একজনকে_HELP_করিও
.
.
.
.
#POST__03
.
__________ #নাউশীন_রুম্পা_অাফরিন ® #AlwaYs_The_BesT
__________০১/০১/২০১৫ইং-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



