জানো মা, আজ দেশে কোন বৃটিশ নেই,কোন বর্গী নেই। নীল চাষ না করায় কেউ আজ বাবার মত জীবন দেয় না।... বড় ভাই যেদিন ভাষার শ্লোগান থেকে লাশ হয়ে ফিরল, তুমি কেদে বলেছিলে, “কাদিস না খোকা। আজ তোর একটা ভাইয়ের জন্য ৭ কোটি ভাই বাংলায় কথা বলতে পারবে।”... মা তুমি কি দেখতে পাও, “ আমরা আজ কতো সুন্দর হিন্দি বলতে পারি?” কেন সেদিন মিথ্যে বলেছিলে মা??
মা, তুমি বলেছিলে , “ হানাদারদের আগে তাড়াই,তখন শান্তি কে ঘুমাতে পারবি। মাগো ,এদেশে আজ আর হানাদাররা নেই। আজ আর বুটের শব্দে ও কারোর ঘুম ভাঙ্গে না। কিন্তু শান্তিতে ঘুমাতে পারি না । ওরা আজ ঘরের মধ্যে ঢুকে লাশ বানায়,মা। মাগো, জানো “ওরা” কারা? ওরা হানাদার না, ওরা জুজু না। “ওরা” হলো তোমারই সন্তান!! অবাক হচ্ছো মা? কেন সেদিন মিথ্যা বলেছিলে, কেন?
...মা তুমি না আমাদের জীন পরীর ভয় দেখিয়ে ঘুমিয়ে দিতে। জানো মা, আজ দেশে কোন জীন, পরী মানুষ কে লুকিয়ে রাখে না, আটকে রাখে না তাদের দেশে। আজ তোমার দেশের সন্তানরাই মানুষকে গুম করে দেয়!! মা অবাক হচ্ছো??
মনে পড়ে মা, মেট্রিকে ইংরেজিতে ফেল করায় ছোট বোন সালমা কিভাবে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিল! মনে পড়ে মা? জানো , এদেশে এখন শিক্ষিত হওয়া অনেক সোজা । শিক্ষিত হতে আর পড়া লাগে না মা। পরীক্ষার আগে এখন ঘরে বসেই প্রশ্ন পাওয়া যায়। সালমাকে এখন ডেকে তোল মা। বোনটাকে আর জীবন দিতে হবে না মাগো... ওরা এখন অনেক ভালো!! ওরা এখন এমনি এমনি প্রশ্ন দিয়ে দেয়।
... মাগো, তুমি সব দেখতে পাচ্ছ? একবার চোখ খুলে দেখো । তোমার স্বপ্নে সাজানো দেশ আর তোমার ৭ কোটি সন্তান আজ কতো বদলে গেছে!! একবার এসে দেখো মা... একবার এসে দেখো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


