বিপরীতধর্মীর ইফেক্ট জীবনে খুব বড় একটা জিনিস... ভালবাসার সেই প্রেমিকার জন্য কেউ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুজে তুলে আনে ১০৮ টি নীল পদ্ম... ভালবাসার জন্য দুরন্ত ষাড়ের চোখে লাল রুমাল’ বেঁধে দিতেও দ্বিধা করেনি প্রেমিক... প্রেমিকার জন্য রাতের পর রাত ঘুম বিসর্জন দেয় ছেলেটা... কেউ কেউ ফেসবুক থেকে রিমুভ করে দেয় ১০৮ জন মেয়ে ফ্রেন্ড।... আবার কেউ বা আবার নিজের পাসওয়ার্ড কুরবানি করে দেয় প্রেমিকার বিশ্বাস রক্ষায়...
...
প্রেমের পরীক্ষা দিতে ফেল করা ছেলেটা ও ধার করে বই কিনে আনে... ... নির্দেশানুযী ‘চেইন স্মোকার’ ও সিগারেট কে “বাই বাই” বলে দেয়। ... বন্ধুরা জোড় করলে ও এড়িয়ে চলে বলে, “নারে, শরীর টা ভাল না, সিগারেট কমিয়ে দেওয়া লাগবে”। ...
...
আজ যদি সেই প্রেমিকার নির্দেশ আসত, হয়ত নাস্তিক পর্যন্ত টুপি পড়ে মসজিদে দৌড় দিত... ভালবাসার পরীক্ষা দিতে নিজের বাবার গাড়ির গ্লাসে বারি মারত... হয়ত মানুষের বাড়িতে না পড়ে নিজের বাড়িতেই পড়ত পেট্রোল বোমাটা ...
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





