প্রতিটা মানুষের “আক্ষেপ” বলে একটা গন্ডি থাকে... পৃথিবীর কেউ এই গন্ডি পার করতে পারেনা... কারোর থাকে টাকার আক্ষেপ... ইস, আরো টাকা যদি থাকত... কারোর থাকে গার্লফ্রেন্ডের আক্ষেপ। ইস, একটা গার্লফ্রেন্ড থাকলে লেপের মধ্যে ঢুকে কথা বলতে পারতাম... কারোর থাকে স্বপ্নের আক্ষেপ... ইস, যদি ক্ষমতা থাকত বাংলাদেশটা আমার করতাম... কারোর থাকে সিজিপি এর আক্ষেপ... ইস, সিজিপিএ 3.91 না হয়ে 3.99 হত... কারোর থাকে চেহারার আক্ষেপ... ইস যদি নায়িকা মুনমুন হতাম... কারোর থাকে পেট্রোল এর আক্ষেপ... ইস, যদি আর এক লিটার পেট্রোল থাকত... ১০ টা বোমা বেশি বানানো যেত!! কারোর থাকে লাশের আক্ষেপ... ইস, আজ যদি আরো ২ টা লাশ বেশি ফেলানো যেত...
---
কারোর থাকে ক্ষমতার আক্ষেপ... ইস, যদি আরো ৫ বছর বেশি ক্ষমতায় থাকতে পারতাম...
আক্ষেপ জিনিসটা অসীম। কখনই শেষ হওয়ার নয়... সেই আক্ষেপ নিয়েই কেউ এখন বাবার পকেট মারছে, কেউ বা ১৪ ফেব্রুয়ারির ঘন্টা সেকেন্ড হিসেব করছে, কেউ বই নিয়ে বসে আছে, কেউ আয়নার সামনে মুখে শশা- গাজর মাখছে, কেউ পেট্রোল বোমার ছিপি আটকাচ্ছে, কেউ আগামীকাল এর লাশ ফেলানোর খশড়া বানাচ্ছে, কেউ বা আগামী ৫ বছর জায়গা পাকা করার নকশা আকছে...
---
দিন শেষে আমাদের ও আক্ষেপ... যাক, আজ ও পেট্রোল বোমায় অক্ষত! নিজেকে শহীদ করতে পারলাম না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





