মানিব্যাগ পলিসি ( প্রত্যেকটি মানুষই একেকটি মানিব্যাগ )
নয়ন বিন বাহার
সবাই কমবেশি মানিব্যাগ ব্যবহার করি। মানিব্যাগে আমরা কি রাখি? টাকা পয়সা; জরুরী কাগজপত্র ইত্যাদি। অর্থাৎ খুবই প্রয়োজনীয় জিনিস ছাড়া আমরা অন্য কিছু রাখিনা।
কিছুদিন পর দেখা যায় মানিব্যাগ ভারী হয়ে গেছে। কারন কি? কারন হল কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি। অর্থাৎ মানিব্যাগ সাফ করতে হবে। তার মানে কিছু দিন পর আমরা মানিব্যাগ সাফ করি। এটা খুবই প্রয়োজনীয়।
একটা জিনিস লক্ষ্য করুন। আমরা কিন্তু কোন অপ্রয়োজনীয় জিনিস মানিব্যাগে রাখিনি। তবুও দেখুন কিছুদিন পর ঠিকই কিছু অপ্রয়োজনীয় জিনিস বেরিয়ে পড়ল।
মানিব্যাগ সাফ হয়ে গেল। এবার দেখুন বইতে কত আরাম।
প্রত্যেকটা মানুষ একেকটা মানিব্যাগ। আবারও বলছি, প্রত্যেকটা মানুষ একেকটা মানিব্যাগ।
জীবনে চলার পথে প্রয়োজনীয় জিনিস মনে রাখবেন। ভাববেন। অপ্রয়োজনীয় বিষয় মনে গাঁথবেন না। অপ্রয়োজনীয় জ্ঞান, কথা ইত্যাদি ওখানেই ফেলে রাখুন।
কিছুদিন পরপর ভাবুন আপনি কোন অপ্রাসঙ্গিক বিষয়কে গুরুত্ব দিচ্ছেন কিনা। তাহলে মানিব্যাগের মত ভাবনার জগত তথা মাথাটাকে সাফ করে নিন। অপ্রয়োজনীয় বিষয় ডিলিট করে দিন। ভেবে দেখুন কোন বিষয়টি আপনার জন্য প্রয়োজন আর কোন বিষয়টি আপনার অপ্রয়োজন।
স্রেফ আবর্জনা ঝেঁটিয়ে বিদায় করুন।
পরিশেষে আপনার সন্তানের যত্ন নিন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



