কোথাও আকাশ দেখিনা
আমাকে এক চিলতে আকাশ দাও
আমি উড়াব একটা রঙিন ঘুড়ি।
কোথাও অরন্য দেখিনা
আমাকে এক টুকরো অরণ্য দাও
আমি দেখব একটা রঙিন প্রজাপতি।
কোথাও ভরা যৌবনা নদী দেখিনা
আমাকে একটা নদী দাও
আমি ভাসাব পালতোলা নৌকা।
কোথাও ঝোপের জঙ্গল দেখিনা
আমাকে একটা ঝোপের জঙ্গল দাও
আমি ডাহুকের সাথে খেলব লুকোচুরি।
কোথাও দেখিনা হাওড় বিলের ছড়াছড়ি
আমাকে একটা বিলের সন্ধান দাও
আমি দেখব ধবল বকের ওড়াওড়ি।
কোথাও দেখিনা প্রবীন গাছের সারি
আমাকে একটা কালোত্তীর্ন বাগান দাও
যার ছায়ায় তাড়াব প্রাণের আহাজারি।
কোথাও শান্তি দেখিনা
আমাকে একটা সুষ্ঠু পরিবার দাও
আমি দেব বাস্তবিক শান্তির সমাজ।
কোথাও মনুষ্যত্ব দেখিনা
আমাকে একটা মানুষ দাও
আমি তাড়িয়ে দেব অন্ধকারের হাতছানি।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



