ভিড় ঠেলে একজন যাত্রী উঠে হাপাতে লাগল। লোকটি দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। হেল্পার এসে বলল, ভাই একটু পেছনের দিকে গিয়ে দাঁড়ান। গেটে ঝামেলা হচ্ছে।
ব্যস! আর যায় কোথা।
ঐ ব্যটা হারামজাদা! এত লোক উঠালি কেন? তোদের পেট কোনদিনও ভরবে না। গাড়িতে বসার সিট নেই তবুও লোক উঠাবি। কোন কথা বলবি না। আর একটি কথা বলবি তো থাপ্পর মেরে দাঁত সব নাড়িয়ে দেব।
প্রতিদিনের লোকাল বাসের চিত্র!
অনেক্ষন স্টপেজে দাঁড়িয়ে থেকে, প্রচন্ড ভিড় ঠেলে গাড়িতে উঠেই এই মানুষগুলো নিজেকে দাবী করে প্রিন্স মুসা।
পর্যবেক্ষনঃ
সবার শেষেতো ঐ লোকটাই উঠল। সে দেখল বাসে কোন বসার সিট নেই। অনেক লোক দাঁড়িয়ে আছে। তারপরও সে উঠল। উঠেই তার এই আচরন?
বিশেষ দ্রষ্টব্যঃ
প্রতিদিন এ সব দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। আগে বুঝানোর চেষ্টা করতাম। এখন আর করিনা। মাগনা মার খাওয়ার চান্স বেশি।হা হা হা।
পুনশ্চঃ
কিন্তু আজ অন্য কারনে কৌতুহল হল।
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবেনা। থাপ্পড় দিয়ে দাঁত নাড়িয়ে দিবে।
কেমনে কি বুঝলাম না।
হা হা হা!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




