১.
-তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। একবার এস না প্লিজ।
- আমি হয়তো তোমার কল্পনার মত নাও হতে পারি। তখন তুমি খুব কষ্ট পাবে। ভাল লাগার আবেশটা আরও কিছুদিন থাকুক। কি বল?
- আচ্ছা তুমি কি আমাকে ভালবাস? সত্যি করে বল।
- হ্যাঁ।
- এ পর্যন্ত তোমাকে কতটি মেয়ে বলেছে, আমি তোমাকে ভালবাসি। তুমি আমার জান।
- যতদূর মনে পড়ে এ পর্যন্ত হৃদয় থেকে একটি মেয়েই আমাকে বলেছে, ‘তুই আমার পৃথিবী, আমার চোখের আলো, তোকে হারালে আমার পৃথিবী হবে অন্ধকার।’ জান, ঐ মেয়ের স্থানে আমি এ পৃথিবীর কাউকেই বসাতে পারব না।
- তাহলে আমার স্থান কোথায়?
- যারা কাছে তারা কাছে থাক, তারাতো পারেনা জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছ, আমার হৃদয় খানিতে।
- তুমি একটা রহস্য, কুহেলিকা।
- ঐ মেয়ে আমাকে কি নামে ডাকত জান?
- কি নামে আবার, জান, পরান...
- হা হা হা বলতে পারলে না।
- তাহলে তুমি বল।
- হ্যাঁ বলব। তবে এখন না অন্য একদিন। আজকের মত বিদায়।
২.
চৈত্রের ভর দুপুরে মধু চাদর গায়ে দিয়ে ঘুরছে।
- এই মধু তুই চৈত্রের এই কাঠফাটা রোদের মধ্যে কম্বল গায়ে দিয়ে মহড়া দিচ্ছিস যে?
- আমার মন খারাপ।
- মন খারাপ! তা না হয় বুঝলাম। কিন্তু মন খারাপের সাথেতো এই গরমে চাদর গায়ে দিয়ে হাঁটার কোন সম্পর্ক আছে বলে মনে হয় না।
- আছে, সম্পর্ক আছে। এতে আপা দুলাভাইয়ের মধ্যে সম্পর্কের মত সম্পর্ক আছে। কঠিন সম্পর্ক।
- আবোল-তাবোল বকিস না। ঘটনা কি খোলাসা কর। জলদি।
- আবোল-তাবোল নাতো। মন খারাপ থাকলে আমার শীত লাগে। তাই। আপনারতো কখনো মন খারাপ হয় না। তাই আপনি বুঝবেন না।
- ইন্টারেস্টিং তো! মন খারাপের সাথে শীত বা গরমের অনুভূতি। ভাবা যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

