somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নায়ক হতে গিয়ে

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে না চায়? সবাই চায়, নায়ক হতে। তাই আমার সে চাওয়ায় কোন দোষ আছে বলে আমি মনে করি না। কিন্তু দোষ তখনি যখন নায়ক হতে গিয়ে খলনায়ক হয়ে যাই।

সিনেমায় নায়কের এ্যকশন দেখে বাসায় প্র্যাকটিস করতে গিয়ে নিরীহ ছোট ভাইয়ের নাক ফাটিয়ে রক্ত বের করে নায়োকচিত চেহারায় বাহবা পাওয়ার আশা করছি তখন তার চিৎকারে ছুটে আসা মায়ের হাতে ঠ্যাঙ্গানি খেয়েও নায়ক হওয়ার সাধ বিন্দুমাত্র কমেনি।

নায়কেরা সব পারে। তারা কোথাও ব্যর্থ হয় না। এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমার ভিতর একটা সবজান্তার ভাব সবসময় থাকত। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল ইভেন্টে নায়ক হওয়ার খায়েস ছিল প্রবল। দৌড় প্রতিযোগিতায় আমাকে কেউ হারাতে পারবে না এমন একটা ভাব আমার ভিতরে ছিল।

কারন আমার একমাত্র প্রতিযোগী দৌড় প্রতিযোগী বাবা বাঁশের কঞ্চি হাতে নিয়ে দৌড়ে আমাকে কখনো ধরতে পারতে না। তাই দৌড় নিয়ে বন্ধুরের কাছে গল্প করাটা বাড়াবাড়ি মনে হয়নি।

কিন্তু শেষ রক্ষা হয়নি।
বাঁশি বাজার কিয়ৎক্ষন পরেই নিজেকে আবিষ্কার করলাম ভূমিতলে। মাথা তুলে দেখি ততক্ষনে অন্যরা মাঠের অর্ধেকটা পেরিয়ে গেছে।

করলাম হাই জাম্পে অংশগ্রহন। জাম্প দিয়ে ভাবলাম দড়ি আমার গা স্পর্শ করেনি। যাক এখানে অন্তত পাশ করেছি। আনন্দে চোখটা চক চক করে উঠল। কিন্তু যখন শুনলাম, লাফিয়ে দড়ির উপর দিয়ে না গিয়ে দড়ির নিচ দিয়ে পেরিয়ে(পালিয়ে) এসেছি তখন সত্যি চোখের কোনাটা চিক চিক করে উঠেছিল।

যদিও আমার নায়কত্ব প্রমান করতে পারিনি তবুও তো আমি আমার জীবনের নায়ক। খেয়াল করলাম, নায়ক যেহেতু আছে, নায়িকাতো লাগবে? নায়িকা ছাড়া নায়ক, বড্ড বেমানান।

তবে নায়িকার দেখা পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

একদিন কুকুরের দাবড়ানি খেয়ে রাস্তার পাশে এক বাসায় নিরাপত্তার জন্য ঢুকে দেখি নায়িকা স্বয়ং। হাসছে খিলখিল করে।

সিনেমায় দেখেছি নায়ক যখন জয়ী হয় তখন নায়িকার মুখে হাসি শোভা পায়। আমি তো জয়ী। কারন কুকুর আমাকে ধরতে পারেনি। মনটা আনন্দে ভরে গেল। যাক সঠিক নিশানায় নায়ক হতে পেরেছি।

তাই একটু ধাতস্ত হওয়ার চেষ্টায় নিজেকে দেখতে গিয়ে দেখি পরনে শুধু আন্ডার ওয়ার।
আরে! পরনের প্যান্ট গেল কই??
আচানক কান্ড!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×