ইচ্ছা করেই তোমাকে ভালবাসিনি।
ভালবাসার প্রতিটি উপলক্ষে
এড়িয়ে গেছি তোমার ভালবাসা।
দেখেও দেখিনি, শুনেও শুনিনি
আদেক দেখা রুপটি তোমার
না বলা চঞ্চল কথকতা।।
ইচ্ছা করেই ঘৃনা করেছি তোমাকে।
দেখেছি তোমার কদর্যতাকে।
যতসব কুটিল আর কালো তোমার
মানস মন্দিরে গড়েছে শত মূর্তি।
আমি সে সব বিগ্রহের গলায়
সযতনে দিয়েছি ঘৃনার অঞ্জলি।
ইচ্ছা করেই তোমাকে খুঁজিনি।
তোমাকে পেতাম যে সব ভাবনায়,
সে সব কখনো ভাবিনি। ইচ্ছা করেই
ভাবিনি। সযতনে ছিঁড়ে ফেলেছি
ভাবনার চিরকূট। যেখানে ছিল
তোমার ঠিকানা।
আমি জেনে গেছিলাম; তোমাকে
ভালবাসলে আমাকে পস্তাতে হবে।
তুমি বর্ণান্ধের মত বুঝনা ভালবাসার
রং। তাই তোমাকে ঘৃনা করা ছাড়া
আর কিছুই করার ছিল না আমার।
পাইনি তোমাকে আমার মত করে।
তাই তোমাকে খুুঁজিনি আর। চাইনি
তোমার ঠিকানা। আমি হয়ে গেছি
স্বার্থপর। আমার এ স্বার্থপরতা আমায়
দিয়েছে এক ঐন্দ্রজালিক মাদকতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

