০১
মানুষ যা পেতে চায় তা পেয়েও কি সুখী হয়?
যদি হয় তাহলে কথা নয়। যদি না হয়?
কেন হয় না? যে জিনিস পেয়ে সুখী হওয়া যায় না।
তবে কেন সে জিনিস চাওয়া?
মানুষ কখন সুখী হয়? কেন মানুষ সুখ চায়? অশান্তি কেউ কামনা করে না কেন?
সুখের সংজ্ঞা কি?
নদী বয়ে যায় নিরবধি। স্রোত অনন্তর। দেখতে চাই কোথা সে যায়; দেখতে পাই, পুনরায়। আবর্তন।
খুঁজি ঐ প্রশ্নের উত্তরমালা। পেয়েও যাই, আবার হারাই। খুঁজি পুন:রুপি। আবর্তন।
প্রশ্নের পিঠে উত্তর। উত্তরের ওষ্ঠে প্রশ্ন।
মাঝে উত্তরটাকেই মনে হয় এক মহাজাগতিক প্রশ্ন।
দিশেহারা।
০২
মন খারাপ থাকলে আকাশের নীল ভাল লাগেনা।
ভাল লাগেনা দোয়েলের শিষ।
ভ্রমরের গান। দখিনা বাতাস। নীল গোলাপ।
অন্ধকারে জ্বলা বাতির টিমটিমে আলো।
জোনাকির জোনাক তারা। ঝিঁ ঝিঁ পোকার এলোমেলো গান।
আকাশের তারা। রাতজাগা পাখির ডানা ঝাপটানো।
ডাহুকের ডাক।
দিঘীর জলের পানক ফুল।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




