গণতন্ত্র!
কোন একটা নির্দিষ্ট বা অনির্দষ্ট সময়ে অথবা বিভিন্ন আলাপ আলোচনায় গণতন্ত্র নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হয়ে থাকে।
সবাই নিজেদের মত গণতন্ত্রের ব্যাখ্যা দিয়ে থাকেন। গণতন্ত্রের প্রয়োজনীয়তা বুঝাতে সচেষ্ট থাকেন।
বিভিন্ন রথী-মহারথীরা গণতন্ত্রের বিভিন্ন কালোত্তীর্ণ সজ্ঞা প্রদান করেছেন। এটা নিতান্ত পাঠক মাত্রই অবগত আছেন। তাই এই ক্যাচালে না যাই।
ধরুন-
একটা এলাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। প্রার্থী তিনজন।
একজন ৪০ ভোট পেল।
বাকী দু জন প্রত্যেকে ৩০ ভোট করে পেল।
গণতান্ত্রিক পদ্ধতিতে কে নির্বচিত হবে?
নিশ্চয় ৪০ ভোট প্রাপ্তই নেতা নির্বচিত হবে।
এবার বুঝুন গলদ কোথায়?
শতকরা ৪০ ভোট নিয়ে নেতা নির্বাচিত।
বাকী ৬০ ভোট বিরোধী দলে।
এখন ৪০ ভোটের নেতা যে কোন কাজের পদক্ষেপ নিলেই বিরোধী ৬০ জন তার বিরোধীতা করবে। ফলে প্রতিটি পদক্ষেপই ব্যর্থ হবে।
আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

