somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রেইট অ্যান্ড পাওয়ারফুল

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হুঁ, আমি 'রটন টমেটো' তে রেটিংয়ে *বস্তাপচা* হিসেবে সার্টিফায়েড ফিল্ম Oz the Great and Powerful (2013) এর প্রসঙ্গেই লিখছি।
এক কথায় যদি বলি, ছায়াছবিটা আমার ভালো লেগেছে।

যে কারণে ভালো লেগেছে:

- আমরা সাধারণতঃ সবকিছুতে নিজেদের প্রতিবিম্ব দেখতে পছন্দ করি। হারমোনিকসে গোলযোগ ঘটলে তৃপ্তি মেলা দুষ্কর! একারনেই ছবি দেখার সময়ে কারো কাছে ভালো লাগে নিহিলিজম-ধর্মী প্লট, কেউবা আশ্বাস ফিরে পায় আশাবাদ-এ। কারো ভালো লাগে 'ট্যাক্সি ড্রাইভার' (১৯৭৬), কারো বা তৃপ্তি মেলে 'লাইফ ইজ বিউটিফুল (১৯৯৭) দেখে। "গ্রেইট অ্যান্ড পাওয়ারফুল" অবসেসিভলি আশাবাদীদের জন্য!

- আমাদের জীবনে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। মিডিয়ার স্পটলাইটে কোন বিজ্ঞানীর স্থান পাওয়ার ঘটনা বিরল। 'অতিমানব' ইমেজটা সাধারণতঃ তোলা থাকে কোন ক্রীড়াবিদ, অভিনেতা, শিল্পী, মডেল কিংবা লেখকের জন্য। আলো্চ্য ছবিতে আইকনিক চরিত্র হিসেবে স্থান পেয়েছেন থমাস আলভা এডিসন।

- আমরা যে যার অবস্থান থেকে পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে ভূমিকা রাখতে পারি, এই বার্তাটুকু সফলভাবে চিত্রায়িত করা হয়েছে চলচ্চিত্রটিতে।

- আমাদের দ্বৈতসত্তাটুকু চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে "থিওডোরা" চরিত্রের মধ্যে দিয়ে। অসম্ভব রূপবতী "থিওডোরা"র অপাপবিদ্ধ মুখাবয়ব বদলে কুৎসিত ডাইনীর রূপ ধারণ করে ঠিক যে নিমিষে তার ভেতরের অসুরটার শক্তি সন্তকে ছাড়িয়ে যায়। চেহারার এই রূপান্তরটুকু দারুণ লেগেছে।

- প্যানোরামিক দৃশ্যায়ন ছিলো দৃষ্টিমনোহর; রঙধনু রঙের ছড়াছড়ি, দৃষ্টিনন্দন।

Oz the Great and Powerful (2013) আমার কাছ থেকে পাবে দশে ছয় দশমিক দুই!
==

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এটা হল "নেই কাজ, তো খই ভাজ" টাইপের পোস্ট। তায় আবার জনৈক ছিঃনেমাখোরের (আমার ইমিডিয়েটলি আগের পোস্ট দ্রষ্টব্য) লেখনীতে! এই জাতীয় ক্ষুদে-ব্লগ আদৌ সামুতে পোস্টানো ঠিক হচ্ছে কি না বুঝতে পারছি না।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×